Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেটে ব্যাট হাতে বুমরা-সিরাজ, সেমির আগে ভারতীয় শিবির আরও বেশি সতর্ক!

আগামী ১২ নভেম্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। সেমিফাইনালের আগে এটাই ভারতের শেষ ম্যাচ। 'দুর্বল' প্রতিদ্বন্দ্বী হলেও কোচ দ্রাবিড় ম্যাচে কোনও ভুল করতে নারাজ। মনে হচ্ছে, এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে ভারত। রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার এটাই শেষ সুযোগ ভারতের কাছে।

নেটে ব্যাট হাতে বুমরা-সিরাজ, সেমির আগে ভারতীয় শিবির আরও বেশি সতর্ক!

শেষ আপডেট: 9 November 2023 14:30

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে ভারত যেন অপ্রতিরোধ্য। ৮ ম্যাচে ৮টিতেই জয়। ব্যাটিং- বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের উজাড় করে দিচ্ছেন। টপ অর্ডার হোক বা মিডল অর্ডার--- ভারতীয় ব্যাটারদের মধ্যে কেউ না কেউ ম্যাচের হাল ধরে দলকে জিতিয়ে দিচ্ছেন। বল হাতে পেসার-স্পিনাররা ভেল্কি দেখাচ্ছেন। ভারতীয় দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যে সিঁদুরে মেঘ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যর্থ হলে কী হবে?   

এই প্রশ্ন ভাবাচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কেও। ৬-৭ উইকেট যদি পড়ে যায় তবে ভারতের হয়ে হাল ধরার মতো কেউ আছেন কি? মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা--- বল হাতে যতটা আগুন ঝরাচ্ছেন ব্যাট হাতে তাঁরা ততটাই নড়বড়ে। ক্রিজে টিকে থেকে রান বাড়ানোর ক্ষেত্রে ব্যর্থ বুমরারা। তাই এবার সিরাজ, বুমরাদের ব্যাটিংয়ের ওপর জোর দিতে দেখা গেল নেটে।

২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে গত ১২ বছর আইসিসি-র কোনও টুর্নামেন্টের নকআউট পর্বে ভারতের পারফরম্যান্স ভাল নয়। বিশেষত ব্যাটিং বিভাগে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ হোক বা ২০২২-২০২৩ টি২০ বিশ্বকাপ, ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। তাই এবারের বিশ্বকাপে ভারত নকআউট পর্বে যাওয়ার আগে খুবই সতর্ক। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সেমি খেলতে চাইছেন রোহিত শর্মারা।

ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, ভারতীয় ব্যাটাররা নিঃসন্দেহে দারুণ ফর্মে আছেন। কিন্তু ক্রিকেটে খারাপ দিন যেকোনও সময় আসতে পারে। তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে টপ ও মিডল ব্যাটিং লাইনআপ। সেক্ষেত্রে লোয়ার অর্ডার পরীক্ষার মুখে পড়বে। তাই ভারতের উচিত এখন থেকেই বিষয়টা নিয়ে ভাবার। সাম্প্রতিক অতীতে আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে ব্যাটিং ব্যর্থতার কারণে ছিটকে গেছে ভারত।

ভারতীয় ক্রিকেটের টিম ম্যানেজমেন্টও সেই কথা নিয়ে যে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে তা  বৃহস্পতিবার বেঙ্গালুরুতে রোহিতদের প্র্যাকটিসের ছবি দেখেই স্পষ্ট। স্টার স্পোর্টস একটি ভিডিও প্রকাশ করেছে।  সেখানে দেখা গেল, নেটে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণাকে ব্যাট করতে। 

আগামী ১২ নভেম্বর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। সেমিফাইনালের আগে এটাই ভারতের শেষ ম্যাচ। 'দুর্বল' প্রতিদ্বন্দ্বী হলেও কোচ দ্রাবিড় ম্যাচে কোনও ভুল করতে নারাজ। মনে হচ্ছে, এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে ভারত। রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার এটাই শেষ সুযোগ ভারতের কাছে।


```