Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপটাউনের মাঠে মহাকীর্তি বুমরার, যা আগে কোনও ভারতীয়র ছিল না

কেপটাউনের মাঠে মহাকীর্তি বুমরার, যা আগে কোনও ভারতীয়র ছিল না

শেষ আপডেট: 5 January 2024 13:36

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় বছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরে নজির গড়লেন জশপ্রীত বুমরা। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে মোট ১২টি উইকেট পেলেন। যে কারণে তিনি ম্যাচের সেরা তো বটেই, পাশাপাশি সিরিজের সেরাও হয়েছেন।

২০১১ দলের পরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট সিরিজে ড্র করল ভারতীয় দল। সেবার দলের অধিনায়ক ছিলেন এমএসধোনি।

এবার রোহিত শর্মার ভারত প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ড্র করে ১৩ বছর আগের স্মৃতি ফেরাল। শুধু তাই নয় রোহিতদের দলের তারকা পেসার বুমরা এইপ্রথম ভারতের কোনও বোলার হিসেবে ম্যান্ডেলার দেশে সিরিজ সেরা হলেন। 

এই গৌরব এর আগে ভারতের কোনও ক্রিকেটারের ছিল না। বুমরা শেষ টেস্টে মোট ৮টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ছয় উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। ওই স্বপ্নের স্পেল ঘরের দলকে মাটি ধরিয়ে দিয়েছে। বুমরা দেখালেন অভিজ্ঞতা ও ফিটনেসের মিশেলে পারফরম্যান্স কতটা বিপজ্জনক হতে পারে।

খেলা শেষে ভারতের একনম্বর পেসার বলেছেন, কেপটাউন আমার কাছে অভিষেকের মঞ্চ। এখানে আমার টেস্ট জীবন শুরু। সেই মাঠে এমন এক নজির গড়ে ভাল লাগছে। আমরা পেস বোলাররা এই পিচে সহায়তা পেয়েছি। তবে পেসকে নিয়ন্ত্রণ করে বোলিং করেছি বলেই সাফল্য মিলেছে।


```