Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভারত মোটেও এগিয়ে থাকবে না’, সেমিফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের হুঙ্কার দিলেন জেনসেন

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তাও গ্রুপ বি-র বিজয়ী দল হিসেবে।

‘ভারত মোটেও এগিয়ে থাকবে না’, সেমিফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের হুঙ্কার দিলেন জেনসেন

মার্কো জেনসেন

শেষ আপডেট: 2 March 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তাও গ্রুপ বি-র বিজয়ী দল হিসেবে। আর এরপরই ক্রিকেট মহলে ঘুরতে শুরু করেছে প্রশ্ন। চিরাচরিত ধারা মেনে এবারও কি নক আউট থেকেই বিদায় নেবেন ডেভিড মিলার, হেনরিক ক্লাসেনরা?

গ্রুপের লড়াই দেখে যদিও একবারও মনে হয়নি দক্ষিণ আফ্রিকা ছন্দে নেই। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৭ রানে পর্যুদস্ত করে প্রোটিয়ারা। দ্বিতীয় খেলা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বৃষ্টির জন্য ভেস্তে যায়। এরপর গতকাল একপেশে লড়াইয়ে ইংল্যান্ডকে সাত উইকেটে পরাস্ত করেছে।

সেমিতে প্রতিপক্ষ টিম কে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। জানা যাবে আজ, ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর। কিন্তু সামনে যারাই পড়ুক না কেন, দক্ষিণ আফ্রিকার মাথাব্যথা বাড়াবে তাদের অতীত ইতিহাসই। ১৯৯২ সালে ও ১৯৯৯-এর বিশ্বকাপ সেমিফাইনাল, ১৯৯৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ২০০৭-এর বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১১-র কোয়ার্টার ফাইনাল, ২০১৫-র সেমিফাইনাল, ২০১২৩-এ ফের সেমিফাইনাল পেরিয়ে গতবছর ২০২৪-এ টি-২০ বিশ্বকাপের ফাইনাল। বারবার তীরে এসে তরী ডুবেছে দক্ষিণ আফ্রিকার। যার জেরে ক্রিকেট মহলে ‘চোকার্স’ তকমা পেয়ে এসেছে তারা। এবার ফের একবার সেমিফাইনালে। তার আগে কি কিছুটা হলেও মানসিকভাবে ব্যাকফুটে রয়েছে দল?

প্রশ্ন শুনে যদিও সপাটে খেললেন টিমের নির্ভরযোগ্য পেসার মার্কো জেনসেন। জানালেন জয়ের ধারাবাহিক ফর্মই বজায় রাখতে চান তাঁরা। নক আউটে কিছুই বদলাবে না। জেনসেনের কথায়, ‘মানসিকতা কিছুই পরিবর্তন হয়নি। (সেফিফাইনালে এসে) পরিস্থিতি কিছুটা উত্তেজক হয়েছে মাত্র।‘ তাঁর মতে, দল যেভাবে খেলে এসেছে, সেই স্বাভবিক খেলাটাই ধরে রাখতে হবে। শুধু ভাল খেলার মাত্রাটা আরেকটু বাড়ানো জরুরি।

সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে টিম ইন্ডিয়া। যারা খেলতে নামবে দুবাইয়ে। এই মাঠে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। যদিও এর জন্য রোহিত, বিরাটদের কোনও অ্যাডভান্টেজ দিতে নারাজ জেনসেন । তিনি বলেন, ‘আমরাও দুবাইয়ে খেলেছি। তাই এটা কোনওভাবেই আমাদের কাছে নতুন নয়। স্পিনকেও খুব ভাল করে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই ওরা খুব বেশি এগিয়ে থাকবে বলে মনে হয় না।‘


```