Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

Mohun Bagan Super Giant: দুরন্ত গোল জেমির, ছক্কা হাঁকিয়ে সেলিব্রেট করলেন ম্যাকলারেন

অফসাইডের জন্য হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেন জেমি।

Mohun Bagan Super Giant: দুরন্ত গোল জেমির, ছক্কা হাঁকিয়ে সেলিব্রেট করলেন ম্যাকলারেন

গোল করলেন জোমি ম্য়াকলারেন

শেষ আপডেট: 15 February 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: আপাতত চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচটা কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। আপাতত ২-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। জোড়া গোল করেছে বাগানের বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।

২৮ মিনিটে প্রথম গোলটা করলেন জেমি ম্যাকলারেন। তবে এই গোলটার ক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম আলাদা করে বলতেই হবে। বাঁ-দিক ধরে বলটা নিয়ে উপরের দিকে উঠে এসেছিলেন লিস্টন। বক্সের ঠিক বাইরে কেরালার দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা সামনের সেন্টার বক্সের দিকে এগিয়ে দেন তিনি। গোল পোস্ট থেকে মাত্র ৬ গজ দুরত্বে অপেক্ষা করছিলেন ম্যাকলারেন। তিনি কার্যত চিতাবাঘের মতো বলটা নিজের নিয়ন্ত্রণে নেন। ঠাণ্ডা মাথায় তিনি বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন।

দেখে নিন ভিডিও: 

ম্যাচের ৪০ মিনিটে ইনস্যুরেন্স গোলটাও করলেন সেই ম্যাকলারেনই। তবে এক্ষেত্রে তিনি নিজের একক দক্ষতার পরিচয় দিলেন। জেমিকে লক্ষ্য করে কামিন্স বলটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। সেখান থেকে ম্যাকলারেন ভলিতে বলটা নিয়ন্ত্রণে আনেন শেষপর্যন্ত কেরালার গোলকিপার সচিনের মাথার উপর দিয়ে বলটা লব করে দিলেন। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের চিৎকার শোনা যায় মলিনার গলায়। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।

৪৫+২ মিনিটে হ্যাটট্রিকও করে ফেলেছিলেন জেমি। কিন্তু, অফসাইডের কারণে সেই গোল বাতিল করে দেয় রেফারি। শুভাশিসের থেকে বলটা পেয়েই প্রথম টাচে বিপক্ষের জালে আক্রমণ শানান তিনি। কিন্তু, স্কোরবোর্ডে শেষপর্যন্ত এই গোলটা দাখিল হয়নি। এবার দ্বিতীয়ার্ধে দুটো দল কেমন পারফরম্য়ান্স করে, সেটাই দেখার।


```