Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হনুমান চালিশা দিনে একবার পড়বেনই, ধ্রুব জুরেলের শক্তির উৎস বজরংবলী!

জুরেলের ব্যাটিং নয়, তিনি কিপার হিসেবেও দাগ কেটেছেন। তাঁর স্টাম্পিং মনে করাচ্ছে এম এস ধোনিকেও।

হনুমান চালিশা দিনে একবার পড়বেনই, ধ্রুব জুরেলের শক্তির উৎস বজরংবলী!

শেষ আপডেট: 28 February 2024 21:28

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এই মুহুর্তে আকর্ষণের কেন্দ্রে রয়েছেন ধ্রুব জুরেল। দেশের একটা ছোট শহর থেকে তাঁর ক্রিকেটীয় উত্থান সকলকে অবাক করে দিয়েছে। তিনি গত রাঁচি টেস্টে নায়কের আসনে বসেছেন। দুই ইনিংসেই লড়াই করে জমি আঁকড়ে পড়েছিলেন।

জুরেলের ব্যাটিং নয়, তিনি কিপার হিসেবেও দাগ কেটেছেন। তাঁর স্টাম্পিং মনে করাচ্ছে এম এস ধোনিকেও। জুরেলের বাবা ছিলেন কার্গিল যুদ্ধের সেনানী। বাবার থেকেই পেয়েছেন লড়াই করার শক্তি।

যদিও জুরেলের শক্তির পিছনে রয়েছে বজরংবলী। তিনি ম্যাচ জয়ের পরে নিজের এক্স হ্যান্ডলে লিখেছিলেন, জয় বজরংবলী। তিনি হনুমানের ভক্ত। দিনে একবার অন্তত হনুমান চালিশা পাঠ করবেনই। জুরেলের লড়াই করার ক্ষমতা দেখেছে দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই রাঁচিতে ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বলেছিলেন, আমি চেয়েছিলাম প্রথম ইনিংসে যত বেশি রান করে রাখতে। কারণ আমি জানতাম চতুর্থ ইনিংসে আমাদের টার্গেট তা হলে কম হবে।

তিনি নিজে নয়, বাকি কৃতিত্ব দিয়েছেন দলের সতীর্থদের। সঞ্জয় মঞ্জরেকারকে বলেছিলেন, আমি যা রান করতে পেরেছি, তা বাকিদের সহায়তার জন্যই। সবাই সতীর্থ ব্যাটার হিসেবে কিছু না কিছু রান করে গিয়েছে।


```