
শেষ আপডেট: 12 February 2024 23:36
দ্য ওয়াল ব্যুরো: অঘটন আজও ঘটে।
শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো আফ্রিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরল আইভরি কোস্ট। আলাসেন কোতারা স্টেডিয়ামে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতে নিল আয়োজক দল।
খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেড গোল করে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান অধিনায়ক উইলিয়াম টোস্ট ।
এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ম্যাচে দারুণভাবে ফিরে আসে আইভরি কোস্ট। ম্যাচের ৬২ ও ৮১ মিনিটে গোল করে ঘরের দল।
আইভরি কোস্টের হয়ে গোল করে ব্যবধান ১-১ করেন ফ্রাঙ্ক কেসি। তাঁর গোলটিও এসেছে হেড থেকেই। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যানসার জয় করা ফুটবলার হালার। গোড়ালির চোটের কারণে প্রথম দিকের ম্যাচগুলো মিস করা বরুসিয়া ডর্ট মুণ্ডের তারকা হালারের গোলেই অবশেষে শিরোপা জিতে নিয়েছে আইভরি কোস্ট।
নাইজেরিয়াও আফ্রিকান নেশনস কাপের শিরোপা জিতেছে মোট তিনবার। এই আসরে সবচেয়ে সফল দল হল মিশর। তারা মোট ৭বার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া ক্যামেরুন ৫ বার ও ঘানা শিরোপা জিতেছে ২ বার।
আসরের ফাইনালে ম্যাচে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো এবং আইভরি কোস্টের কিংবদন্তি দিদিয়ের ড্রোগবা।
ম্যাচ শেষে নাইজেরিয়ার কোচ হোসে পেসেইরো বলেন, ‘আমাদের দলের একটি দুর্দান্ত টুর্নামেন্ট ছিল। কিন্তু আজ আইভরি কোস্ট আরও ভাল খেলেছে। আমাদের দল পেরে ওঠেনি।