Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ISL Playoff Scenario: আসন একটাই, লড়াই ২ দলের! ক্রমশ জটিল হচ্ছে প্লে-অফের অঙ্ক

লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও ইস্টবেঙ্গল এফসি ইতিমধ্যে ছিটকে গিয়েছে।

ISL Playoff Scenario: আসন একটাই, লড়াই ২ দলের! ক্রমশ জটিল হচ্ছে প্লে-অফের অঙ্ক

দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং দিমি পেত্রাতোস

শেষ আপডেট: 6 March 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টের লিগ পর্যায় আপাতত অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। টপ সিক্সে আপাতত আর একটাই আসন ফাঁকা রয়েছে। কিন্তু, লড়াইয়ে রয়েছে দুটো দল। এই পরিস্থিতিতে প্লে-অফের অঙ্ক যে ক্রমশ জটিল হচ্ছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

২০২২-২৩ মরশুমে এই টুর্নামেন্টের প্লে-অফ ফরম্যাট নতুন করে সাজানো হয়েছিল। এই নয়া ফরম্যাট অনুসারে শীর্ষ দুই দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে। তবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানের মধ্যে যে দলগুলো থাকবে, তারা বাকি আসনের জন্য সিঙ্গল লেগ প্লে-অফ ম্যাচ খেলবে।

কোন কোন দল প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে?

লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং নর্খ-ইস্ট ইউনাইটেড এফসি প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। 

কোন দুটো দল এখনও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে?

ওড়িশা এফসি এখনও পর্যন্ত প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে। বুধবার (৫ মার্চ) তারা জামশেদপুর এফসিকে ৩-২ গোলে পরাস্ত করেছে। সেকারণে ওড়িশা আপাতত ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। মুম্বই সিটি এফসি-র সঙ্গে পয়েন্টের কোনও পার্থক্য না থাকলেও, গোল ব্যবধানে তারা একধাপ এগিয়ে রয়েছে।

এই পরিস্থিতিতে কলিঙ্গ যোদ্ধারা চাইবে যে মুম্বই সিটি এফসি যেন তাদের গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচেই হেরে যায়। একমাত্র তাহলেই ওড়িশা পয়েন্ট টেবিলে আইল্যান্ডার ব্রিগেডের থেকে এগিয়ে থাকতে পারবে।

অন্যদিকে, আগামী দুটো ম্যাচের মধ্যে মুম্বই সিটি এফসি যদি ১ পয়েন্টও সংগ্রহ করতে পারে, তাহলেই তারা টপ সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলবে।

মুম্বই সিটি এফসি-র বাকি দুটো ম্যাচ: কেরালা ব্লাস্টার্স (৭ মার্চ), বেঙ্গালুরু এফসি (১১ মার্চ)

কোন কোন দল প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে?

  • ইস্টবেঙ্গল এফসি
  • কেরালা ব্লাস্টার্স
  • চেন্নাইন এফসি
  • পঞ্জাব এফসি
  • হায়দরাবাদ এফসি
  • মহমেডান স্পোর্টিং ক্লাব

```