Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়ে ফিরল মোহনবাগান, সবুজ-মেরুন ব্রিগেডের থমকে যাওয়া বিজয়রথ ফের ছুটল 

ওড়িশার বিরুদ্ধে হারের মুখ থেকে ম্যাচ ড্র করেছিল মোহনবাগান।

নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়ে ফিরল মোহনবাগান, সবুজ-মেরুন ব্রিগেডের থমকে যাওয়া বিজয়রথ ফের ছুটল 

শেষ আপডেট: 15 December 2023 22:51

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বিরুদ্ধে হারের মুখ থেকে ম্যাচ ড্র করেছিল মোহনবাগান। শুক্রবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফের জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুণ ব্রিগেড। পিছিয়ে পড়েও ৩-১ গোলে ম্যাচ জয় তাদের।

ওড়িশার বিরুদ্ধে ড্র-এর পর একটু চাপেই ছিল মোহনবাগান। তবে শুক্রবারের ম্যাচের আগে আত্মবিশ্বাসী ছিলেন মোহন কোচ জুয়ান ফেরান্দো। তবে ঘরের মাঠে এদিন ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ৪ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে পাওয়া বল মোহনবাগানের জালে জড়িয়ে দেন নর্থ-ইস্ট ফুটবলার ফাল্গুনী সিং।

তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নর্থ-ইস্ট। ম্যাচের ১৪ মিনিটের মাথাতেই গোল শোধ করে দেয় মোহনবাগান। নর্থইস্ট বক্সের বাইরে ফ্রি কিক পায় তারা। লিস্টন কোলাসোর শট ক্লিয়ার করার চেষ্টা করেন নর্থ-ইস্টের গোলরক্ষক মিচু মিরশাদ। কিন্তু সেই ফিরে আসা বল দীপক টাংরির মাথায় লেগে গোলে ঢুকে যায়। ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান।

ম্যাচের ফল ১-১ হতেই মোহনবাগান ম্যাচ নিজেদের দখলে নেওয়া শুরু করে। আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় কিয়ান নাসিরি, জেসন কামিন্সদের। একের পর এক বল আছড়ে পড়তে থাকে নর্থ-ইস্টের বক্সে। ম্যাচের ২৮ মিনিটের মাথায় কামিন্সের গোলে এগিয়ে যায় মোহনবাগান। নর্থ-ইস্টের ফুটবলাররা আক্রমণে যান। তবে গোল করতে পারেননি। ২-১ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে যায় মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও খেলার গতি এক রাখে সবুজ-মেরুন ব্রিগেড। সেই গতির ফল আসে ৭১ মিনিটের মাথায়। লিস্টনের থেকে পাওয়া বল নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন শুভাশিস বসু। আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি নর্থ-ইস্টের। শেষ পর্যন্ত ঘরের মাঠে ম্যাচ হেরেই স্টেডিয়াম ছাড়ে তারা। 


```