Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘বোর্ড, মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতই ঈশানের সেলিব্রেশনের নিশানা’, বিশ্লেষণ ভনের

রবিবার আইপিএলে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী সেঞ্চুরির পর এক হাতে হেলমেট ও অন্য হাতে ব্যাট চিতিয়ে যে আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ঈশান, তাতে অনেকর ধারণা, এই উদযাপনের উপলক্ষ রাজীব গান্ধী স্টেডিয়ামে আগত দর্শক ঠিকই। কিন্তু লক্ষ্য অবশ্যই বিসিসিআই।

IPL 2025: ‘বোর্ড, মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতই ঈশানের সেলিব্রেশনের নিশানা’, বিশ্লেষণ ভনের

ঈশান কিষান

শেষ আপডেট: 24 March 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: গতবছর মোটামুটি এই সময় নাগাদ জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। সেই লিস্টে রাখা হয়নি ঈশান কিষানকে। যুক্তি হিসেবে জানানো হয়েছিল, যেহেতু ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লাল বলের ক্রিকেটকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না, নামছেন না ঘরোয়া টুর্নামেন্ট খেলতে, সেই কারণে তাঁকে চুক্তিতে রাখা হয়নি।

রবিবার আইপিএলে ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী সেঞ্চুরির পর এক হাতে হেলমেট ও অন্য হাতে ব্যাট চিতিয়ে যে আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ঈশান, তাতে অনেকর ধারণা, এই উদযাপনের উপলক্ষ রাজীব গান্ধী স্টেডিয়ামে আগত দর্শক ঠিকই। কিন্তু লক্ষ্য অবশ্যই বিসিসিআই। নির্বাচকদের উদ্দেশেই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন টিম ইন্ডিয়ার উদীয়মান তারকা। পাশাপাশি ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জে। তার কারণ আজকালের মধ্যেই জাতীয় দলের খেলোয়াড়দের সেন্ট্রাল কন্ট্র্যাক্টের আরেক দফা তালিকা প্রকাশ করার কথা বিসিসিআইয়ের। তার আগে ঈশান রাজস্থানের বোলিং লাইন আপকে দুমড়ে-মুচড়ে বুঝিয়ে দিতে চাইলেন—কোনওভাবেই ফুরিয়ে যাননি। আস্থা রাখলে তার প্রতিদানও ফিরিয়ে দিতে কসুর করবেন না তিনি।

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ঈশানের ইনিংসের রেশ ছেড়ে এখনও বেরিয়ে আসতে পারছেন না। পাশাপাশি বিস্ফোরক ব্যাটিংয়ের মতোই আগ্রাসী সেলিব্রেশনের নিশানা নিয়ে তাঁর তত্ত্ব কিছুটা আলাদা। ভনের মতে, শুধু ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, ঈশানের লক্ষ্য তাঁর প্রাক্তন টিম মুম্বই ইন্ডিয়ান্স, অধিনায়ক রোহিত শর্মা, সমগ্র ভারতবর্ষ কিংবা ক্রিকেটবিশ্বের যে কেউ হতে পারেন! তবে টার্গেট যিনিই হোন না কেন, বার্তাটা যে ফুরিয়ে-না-যাওয়ার—সেই বিষয়ে একমত ভন।

গত মরশুমে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে। এবারের মহা নিলামে দল তাঁকে ধরে রাখেনি। ওঁত পেতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সুযোগ হাতছাড়া করেনি তারা। ১১ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নেয় কিষানকে। নতুন দলের হয়ে আইপিএলে খেলতে নেমেই ৪৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। অপরাজিত থাকেন ১০৬ রানে।

এই সূত্রে মাইকেল ভনের বিশ্লেষণ, ‘ঈশান একজন অসামান্য ব্যালান্সড খেলোয়াড়। কব্জির হাল্কা মোচড়ে যে কোনও বল ফ্লিক করতে পারে। অনসাইডে শর্ট বল মানেই বল বাউন্ডারির বাইরে। আমি ভারতের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে চাইব। তার কারণ, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে নির্বাচকদের মিটিং বেশ লম্বা হতে চলেছে। অনেক প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে কথা বলার আছে।‘


```