Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

IPL 2025: ইরফান ধারাভাষ্য প্যানেলে ঢুকতে মরিয়া, সম্প্রচার সংস্থাও যেন না নেওয়ার পণ করেছে!

পর্যবেক্ষকদের অনেকের মতে, এগুলো হল প্রাক্তন ক্রিকেটারদের ভেসে থাকার মাধ্যম। এই মাধ্যমে ভেসে থাকলে জনপ্রিয়তা টিকে থাকলে বাণিজ্যিক ভাবে সুবিধাজনক হয়।

IPL 2025: ইরফান ধারাভাষ্য প্যানেলে ঢুকতে মরিয়া, সম্প্রচার সংস্থাও যেন না নেওয়ার পণ করেছে!

ইরফান পাঠান

শেষ আপডেট: 31 March 2025 20:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2025) ধারাভাষ্য প্যানেলে ঢুকতে মরিয়া। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কপালে শিঁকে ছেড়ার কোনও লক্ষণ নেই। বরং সূত্রের দাবি, আইপিএলের চলতি মরশুমে ইরফানকে (Irfan Pathan) প্যানেলে না নেওয়ার জন্য পণ করেছে সম্প্রচার সংস্থা। 

ইরফানকে যে আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, সেই খবর প্রথম প্রকাশিত হয়েছিল ‘মাই খেল’ নামে একটি সংবাদমাধ্যমে। সেই খবর যে সঠিক ছিল তা এতদিনে প্রমাণিত। কারণ, চলতি মরশুমে আইপিএলের ধারাভাষ্যে (Commentary) ইরফান পাঠানকে দেখা যায়নি। 

মাই খেল-এর অন্য একটি প্রতিবেদনে সোমবার দাবি করা হয়েছে যে, ইরফান পাঠান আইপিএলের প্যানেলে ঢোকার জন্য জোরদার দৌত্যে নেমে পড়েছিলেন। তাঁর ঘনিষ্ঠজনদের দিয়ে সম্প্রচার সংস্থার কাছে বার বার বার্তাও পাঠিয়েছেন। অর্থাৎ ট্র্যাক টু আলোচনার মাধ্যমে বরফ গলানোর চেষ্টা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তাতে সাড়া দেয়নি সম্প্রচার সংস্থা। 

প্রশ্ন উঠতে পারে, আইপিএলের ধারাভাষ্য প্যানেলে ঢুকতে পাঠান কেন এত মরিয়া? 

পর্যবেক্ষকদের অনেকের মতে, এগুলো হল প্রাক্তন ক্রিকেটারদের ভেসে থাকার মাধ্যম। এই মাধ্যমে ভেসে থাকলে জনপ্রিয়তা টিকে থাকলে বাণিজ্যিক ভাবে সুবিধাজনক হয়। অনেক দেশি ও বহুজাতিক সংস্থার এন্ডোর্সমেন্টের সুযোগও পাওয়া যায়। সেটাই সবচেয়ে আকর্ষণের বিন্দু। 

সূত্রের মতে, ধারাভাষ্য প্যানেলে কাদের রাখা হবে, তা একাধিক বিষয়ের ওপর নির্ভর করে। পারফরম্যান্স, দর্শকদের প্রতিক্রিয়া, কে কী ধরনের মন্তব্য করছেন ইত্যাদি। 

মাই খেল জানিয়েছে, সূত্র মারফত তারা জানতে পেরেছে, "ইরফান আগেই বুঝতে পেরেছিলেন যে তিনি আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়তে পারেন। তিনি জায়গা ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু সম্প্রচার সংস্থার পরিকল্পনা ছিল অন্য।"

ইরফান বরাবরই ভারতীয় ক্রিকেট নিয়ে খোলাখুলি মতামত প্রকাশ করেছেন, যা অনেকেরই পছন্দ হয়নি। তিনি দল নির্বাচন, কৌশল বা সামগ্রিক অবস্থা—সবকিছু নিয়েই দ্বিধাহীনভাবে কথা বলেছেন। তবে শীর্ষ ক্রিকেটার ও বোর্ডের একাংশ তাঁর মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন, যা তার বাদ পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাঠান এখন মূলত সামাজিক মাধ্যমে সক্রিয়, যদিও তার উপরেও বিসিসিআই এবং সম্প্রচার সংস্থা নজরে রাখছে। তবে তিনি যদি নিজের অবস্থান কিছুটা বদলান, তাহলে ভবিষ্যতে ধারাভাষ্যকার হিসেবে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আগের সিজনগুলোয় ধারাভাষ্য দিলেও এবার জায়গা পাননি পাঠান। কিছু ক্রিকেটারের অভিযোগের কারণে তাঁকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর বিরদ্ধে অভিযোগ, ধারাভাষ্যে ব্যক্তিগত রোষ থেকে কিছু ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেন তিনি। এমনকি এক তারকা ক্রিকেটার নাকি পাঠানের নম্বরও ব্লক করে রেখেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের সময় এক ক্রিকেটারকে নিয়ে পাঠানের করা সমালোচনা ভালোভাবে নেননি সেই তারকা। বিসিসিআই-ও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। আন্তর্জাতিক ও আইপিএল ম্যাচ চলাকালীন কিছু ক্রিকেটারের সঙ্গে পাঠানের আচরণ নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল বোর্ডের অন্দরে।

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়া ইরফান পাঠানই প্রথম নন। এর আগে সঞ্জয় মঞ্জরেকর ও হর্ষ ভোগলেও ক্রিকেটারদের অভিযোগের মুখে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন। 

২০২০ সালে বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেল থেকে ছিটকে গিয়েছিলেন মঞ্জরেকর। রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার’ বলার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ২০১৬ সালে কোনো ব্যাখ্যা ছাড়াই হর্ষ ভোগলেকেও ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

এবারের আইপিএলের অফিশিয়াল সম্প্রচারক স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যারা ১০টি ভাষায় ম্যাচ সম্প্রচার করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্বে থাকছে জিও হটস্টার (IPL 2025 Jio Hotstar)। ন্যাশনাল ফিডের ধারাভাষ্যকারদের তালিকায় থাকছেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন ও এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড ফিডে থাকছেন রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিনস।


```