
শেষ আপডেট: 15 June 2018 17:31
কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। ৪৩ মিনিটের মাথায় কাউন্টার থেকে ইরানের সর্দার আজমাউনের শট একের বিরুদ্ধে এক অবস্থায় বাঁচান মরক্কোর গোলকিপার মুনির।
দ্বিতীয়ার্ধেও এক ছবি। সেই আক্রমণ-প্রতি আক্রমণ। কিন্তু বক্সের মধ্যে এসে খেই হারিয়ে ফেলে সব আক্রমণ। কিছুটা এলোমেলো খেলা চলতে থাকে। এর মধ্যেই ৮১ মিনিটের মাথায় হাকিম ডিয়াচের বাঁ পায়ের দুরন্ত ভলি অসাধারণ ভাবে বাঁচান ইরানের গোলকিপার আলি রাজা। যখন মনে হচ্ছিল ড্র হবে খেলা, ঠিক সেই সময়েই ফ্রিকিক পায় ইরান। ইরানের অধিনায়ক হাজি শাফির নেওয়া ফ্রিকিক বের করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন মরক্কোর ডিফেন্ডার আজিজ। আর খেলায় ফিরতে পারেনি মরক্কো।
এমনিতেই এই গ্ৰুপে স্পেন, পর্তুগাল থাকায় ইরান বা মরক্কোর কাছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ কম। কিন্তু প্রথম ম্যাচে ইরানের এই জয় চাপে রাখবে স্পেন, পর্তুগালকে। অন্যদিকে এই জয়ের ফলে বিশ্বকাপের প্রথম অঘটনের স্বপ্ন দেখতে শুরু করেছেন ইরান সমর্থকেরা।