Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL Points Table: আইপিএলে কোন দল কোথায় দাঁড়িয়ে? অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা?

আইপিএলের পয়েন্ট টেবিলে (IPL 2025 Points Table) এগিয়ে কারা? এগিয়ে রয়েছেন কোন ব্যাটসম্যান, কোন বোলার (Top Batters/Bowlers and Purple/Orange Cap Players) তা নিয়ে অনুরাগীদের উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে!

IPL Points Table: আইপিএলে কোন দল কোথায় দাঁড়িয়ে? অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে কারা?

আইপিএল ২০২৫

শেষ আপডেট: 21 April 2025 11:11

দ্য ওয়াল ব্যুরো: প্রথম মুখোমুখি লড়াইয়ে পরাস্ত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় লড়াইয়ে সেই পাঞ্জাব কিংসকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন বিরাট কোহলিরা। সেটাও পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে। এই জয়ের সুবাদে চলতি টুর্নামেন্টে পাঁচবার বাইরে খেলে পাঁচবারই হাসিমুখে ফিরল বেঙ্গালুরু। অন্যদিকে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে প্রতিবারই হারের মুখ দেখেছে তারা।

ঘরে-বাইরে ফর্মের বৈপরীত্যের মধ্যে রয়েছে আরসিবি। প্রতিপক্ষের মাঠে গিয়ে জিতছে। হারছে চিন্নাস্বামীতে। তিনদিন আগেই নিজেদের ডেরায় পর্যুদস্ত করেছিল যে পাঞ্জাব, তাদেরই এবার সাত উইকেটে হারাল বেঙ্গালুরু।

অন্যদিকে গতকাল দ্বিতীয় ম্যাচে খাদের কিনারে দাঁড়ানো চেন্নাই সুপার কিংসকে পরাজিত করল ছন্দে ফিরতে মরিয়া মুম্বই ইন্ডিয়ানস। একপেশে ম্যাচে জয় পেল ৯ উইকেটে। 

এই দুই ম্যাচের ফলাফলের সুবাদে আইপিএলের পয়েন্ট টেবিলে লক্ষ্যণীয় রদবদল ঘটেছে। একদিকে আরসিবি উঠে এসেছে তিন নম্বরে। অন্যদিকে পাঞ্জাব নেমে গিয়েছে চারে। একসময় টেবিলের শেষ প্রান্তে টলমল করতে থাকা মুম্বই ইন্ডিয়ানস বড় জয় তুলে নিয়ে পয়েন্ট সরণিতে দাঁড়িয়ে আছে ছয় নম্বরে। আর চেন্নাই সুপার কিংস আপাতত সবার নীচে দশম স্থানে দাঁড়িয়ে থাকা টিম।

গতকাল একগুচ্ছ নয়া রেকর্ডও তৈরি হল আইপিএলে। একদিকে বিরাট কোহলি। যিনি হাফ সেঞ্চুরি করার সৌজন্যে ডেভিড ওয়ার্নারের সর্বাধিক অর্ধশতরান করার নজিরকে ছাপিয়ে গেলেন। অন্যদিকে রোহিত শর্মা। গতকাল ম্যাচের সেরা হওয়ার সুবাদে আইপিএলে ২০তম ম্যাচ অফ দ্য ম্যাচের খেতাব অর্জন করলেন টিম ইন্ডিয়ার হিটম্যান। এই রেকর্ড আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই।

যদিও সবার চেয়ে বেশি রান সংগ্রহের দৌড়ে বিরাট কিংবা রোহিত নন, এগিয়ে রয়েছেন নিকোলাস পুরান। ত্রিনিদাদের বছর উনত্রিশের নিকোলাস লখনউ সুপার জায়ান্টস টিমের অন্যতম কাণ্ডারী। অরেঞ্জ ক্যাপ দখলের দৌড়ে তিনিই আপাতত পয়লা নম্বরে রয়েছেন। তারপরেই গুজরাত টাইটানসের সাই সুদর্শন এবং মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। বিরাট রয়েছেন চার নম্বরে। জস বাটলার পঞ্চম স্থানে।

সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে বেগুনি টুপি বা পার্পল ক্যাপ দখলের রেসে এক নম্বর নাম প্রসিদ্ধ কৃষ্ণার। যিনি আপাতত তুলেছেন ১৪ উইকেট। তাঁর পরেই রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। নিয়েছেন ১২ উইকেট। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে নুর আহমেদ, জস হেজলউড এবং সাই কিশোর জায়গা করে নিয়েছেন।

দেখে নিন আইপিএলের পয়েন্ট তালিকা:

র‍্যাঙ্ক টিম  খেলা জয়  পরাজয়  ড্র  নেট রান রেট পয়েন্ট 
গুজরাত টাইটানস  .৯৮৪ ১০
দিল্লি ক্যাপিটালস   ২ .৫৮৯ ১০
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  .৪৭২ ১০
পাঞ্জাব কিংস   ৫ .১৭৭ ১০
লখনউ সুপার জায়ান্টস .৮৮ ১০
মুম্বই ইন্ডিয়ানস  .৪৮৩
কলকাতা নাইট রাইডার্স  .৫৪৭
রাজস্থান রয়্যালস  -.৭১৪
সানরাজার্স হায়দরাবাদ  -১.২১৭
১০ চেন্নাই সুপার কিংস  -১.৩৯২

```