Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝোড়ো ব্যাটিং বেঙ্কিদের, নিশ্চিত চ্যাম্পিয়নের দিকে এগিয়ে চলেছে শাহরুখের কেকেআর

সুনীল নারিন ব্যাট ধরলেই এবার সোনা হয়ে যাচ্ছে। সেই নারিনকে রবিবার ফাইনাল ম্যাচে বিপক্ষের সেরা পেসার প্যাট কামিন্স ফেরালেন মাত্র ছয় রানে।

ঝোড়ো ব্যাটিং বেঙ্কিদের, নিশ্চিত চ্যাম্পিয়নের দিকে এগিয়ে চলেছে শাহরুখের কেকেআর

শেষ আপডেট: 26 May 2024 22:07

দ্য ওয়াল ব্যুরো: সুনীল নারিন ব্যাট ধরলেই এবার সোনা হয়ে যাচ্ছে। সেই নারিনকে রবিবার ফাইনাল ম্যাচে বিপক্ষের সেরা পেসার প্যাট কামিন্স ফেরালেন মাত্র ছয় রানে।

নারিন ফিরলেও দলের অন্য ওপেনার গুরবাজ খেলছেন। তাঁর সঙ্গী বেঙ্কটেশ নায়ার। ১১ রানের মধ্যে কেকেআরের প্রথম উইকেট পড়েছে। দলের বোলিং ওপেন করেছেন হায়দরাবাদের কামিন্স ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। উইকেটে এসেই ঝড়ের গতিতে রান তুলছেন কলকাতার বেঙ্কটেশ আইয়ার। তিনি চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন।

হায়দরাবাদের রান এত কম যে কেকেআরের ব্যাটারদের চিন্তার কোনও কারণ নেই। এবারের আইপিএলে সবচেয়ে ভারসাম্যযুক্ত দল ছিল কলকাতা। তাদের মেন্টর গৌতম গম্ভীর শুরুতে এসেই দলের ক্রিকেটারদের কাছে লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিলেন।

সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে কেকেআর। তারা মাত্র তিনটি ম্যাচ হেরেছে, না হলে সারা টুর্নামেন্টে টগবগ করে ছুটেছে। ফাইনাল ম্যাচেও দলের বোলাররা দেখালেন আসল খেলা কাকে বলে। হায়দরাবাদের মতো দলকে ১১ রানে বেঁধে রাখাও যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। 

মিচেল স্টার্কের মতো ২৫ কোটির পেসার দেখিয়েছেন সেরা বোলার কাকে বলে। তিনি গত ম্যাচের মতোই এদিনও শুরুতে ঝড় বইয়ে দিয়েছেন। তিনি হয়ে উঠেছেন হ্যামলিনের বাঁশিওয়ালা। 


```