Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজ্য দলে সুযোগের বদলে টাকা, যৌনকর্মী সরবরাহ, বরখাস্ত রাজীব শুক্লার সহকারী

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ আগেই ছিল। এ বার দোসর হলো স্টিং অপারেশন। আর এই দুইয়ের সাহায্যেই বেরিয়ে এল ভারতীয় ক্রিকেটের রাজ্য স্তরের কদর্য চেহারা। খেসারত দিতে হলো আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা'র সহকারী মহম্মদ আক্রম সইফিকে। আইপিএলের এক্সিকিউটিভ অ

রাজ্য দলে সুযোগের বদলে টাকা, যৌনকর্মী সরবরাহ, বরখাস্ত রাজীব শুক্লার সহকারী

শেষ আপডেট: 20 July 2018 13:15

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ আগেই ছিল। এ বার দোসর হলো স্টিং অপারেশন। আর এই দুইয়ের সাহায্যেই বেরিয়ে এল ভারতীয় ক্রিকেটের রাজ্য স্তরের কদর্য চেহারা। খেসারত দিতে হলো আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা'র সহকারী মহম্মদ আক্রম সইফিকে। আইপিএলের এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্টের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশ রাজ্য দলে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে উঠতি খেলোয়াড়দের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিতেন আক্রম। এ ছাড়াও নাকি সুযোগ পাইয়ে দেওয়ার বদলে যৌনকর্মী সরবরাহ করতে বলতেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন রাহুল শর্মা নামের এক উঠতি খেলোয়াড়। এই অভিযোগের উপর ভিত্তি করে তাঁর বিরুদ্ধে স্টিং অপারেশন করা হয়। তারপরেই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। দেখা যায় টাকার বিনিময়ে তিনি বয়সভিত্তিক খেলার ক্ষেত্রে বয়সের হেরফেরও করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিসিসিআইয়ের তরফে তাঁকে বরখাস্ত করার কথা ঘোষণা করা হয়। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লাও এই একই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তার আগেই অবশ্য আক্রম নিজেই পদত্যাগ করেন। এই ঘটনা সামনে আসার পর উত্তরপ্রদেশ রাজ্য দলের অধিনায়ক ও প্রাক্তন ভারতীয় খেলোয়াড় মহম্মদ কাইফ টুইট করে জানান, "খুবই দুঃখজনক ঘটনা। এরকম করে টাকার বিনিময়ে তরুণ প্রতিভাদের নষ্ট করা হচ্ছে। আশা করছি শুক্লাজি পুরো ঘটনার তদন্ত করে তরুণ খেলোয়াড়েরা যাতে উঠে আসতে পারেন সেই ব্যবস্থাই করবেন।" https://twitter.com/MohammadKaif/status/1019806727628353541

```