
শেষ আপডেট: 15 March 2022 16:53
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে (IPL) কঠিন অনুশাসন (IPL Bio Bubble Rules) থাকবে বোর্ডের। কোনও ক্রিকেটার বায়ো বাবল ভাঙলেই তাঁকে নির্বাসন (expulsion) করে দেওয়া হতে পারে। এমনকি প্রথমে তাঁকে করা হবে জরিমানা (penalty)। কাজ না হলে নির্বাসিত হতে হবে ওই ক্রিকেটারকে (cricketer)।
আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে ফ্র্যাঞ্চাইজি টিম, ম্যাচ অফিসিয়াল, ক্রিকেটার প্রত্যেককেই। এ বার জৈব সুরক্ষা বলয়ের নিয়ম নিয়ে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতবার পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এগোতে চাইছেন কর্তারা।
আরও পড়ুনঃ কোহলির সেঞ্চুরি খরা কাটেনি, ২৫ মাস পরে বড় আক্ষেপ মেটালেন বাবর আজম
করোনা নিয়ে এলে তাঁকে অন্তত সাতদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্লেয়ার বা ম্যাচ অফিসিয়ালরা যে ম্যাচগুলো মিস করবেন, সেগুলোর টাকা পাবেন না।
তারপরেও তাঁরা যদি নিয়ম না মেনে চলেন, সেক্ষেত্রে এক ম্যাচ বসিয়ে দেওয়া হবে। তৃতীয় বার একই অপরাধ করলে, প্লেয়ার কিংবা অফিসিয়ালদের বায়ো বাবল থেকেই বের করে দেওয়া হবে। তাঁদের একেবারে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে। এমনকি পরিবর্ত ক্রিকেটারও নেওয়া যাবে না।
প্রথমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে। তারপরে নির্বাসন দেওয়া হবে বিধি না মানলে। প্রথম বার বায়ো বাবলের নিয়ম ভাঙলে ১ কোটি টাকা জরিমানা করা হবে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি টিমকে। যদি এর পুনরাবৃত্তি হয়, তবে ১ পয়েন্ট কেটে নেওয়া হবে আর তৃতীয় বারের জন্য এমনটা হলে কেটে নেওয়া হবে ২ পয়েন্ট। আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে সতর্ক করে দেওয়া হচ্ছে।
আইপিএলে দর্শক প্রবেশ করতে পারবে কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে। তার মধ্যে পুনে, মহারাষ্ট্রে খেলা হবে গ্রুপ লিগের ম্যাচ। নকআউট ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।