
শেষ আপডেট: 18 December 2023 20:15
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে বসতে চলেছে আইপিএলের মিনি নিলাম। সেই নিলামের টেবিলে বসার আগে সব দলের মালিকরাই হিসেব নিকেশ করতে বসেছে। কাদের নিয়ে আইপিএলের দল সাজাবে সেই নিয়ে ভাবনা চিন্তা চলছে। শুধু টিম মালিকদের নয়, আইপিএলের এই নিলাম নিয়ে উৎসাহ আছে সাধারণ মানুষের মনেও। তাঁদের ফেভারিট দল কাকে কাকে কিনছে সেটা দেখতেই অনেকে চোখ রাখবেন নিলামে।
মঙ্গলবারই নিলামে উঠবে ৩৩৩ জন। আইপিএলে খালি আছে ৭৭টি জায়গা। সেই শূন্যস্থানে পূরণ করতেই অনুষ্ঠিত হচ্ছে এই নিলাম। মিচেল স্টার্ক, ট্রেভিস হেড, শার্দূল ঠাকুর, রাচীন রবীন্দ্র, হর্শল প্যাটেলদের মতো ক্রিকেটারদের নিয়ে নিলামে উত্তেজনার পারদ হুহু করে চড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তারকা ক্রিকেটার নন, আনকোরা ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের নিয়েও ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে উৎসাহ কম নেই। এখন দেখার শেষ পর্যন্ত কোন ক্রিকেটার কোন দলের ঝুলিতে যায়। কত টাকায় বিক্রি হয় তাঁরা।
আপনি যদি টিভির পর্দায় আইপিএল দেখতে চান তবে আপনাকে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তবে স্টার স্পোর্টসে আপনি লাইভ নিলাম দেখতে পাবেন না। লাইভ আইপিএল নিলাম দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপে। দুপুর একটা থেকে শুরু হবে আইপিএল নিলাম।
কোন দলের হাতে কত টাকা আছে?