Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘নিজের পুরনো ভিডিও দেখো, ধোনির সঙ্গে কথা বলো’, ঋষভকে ফর্মে ফেরার পরামর্শ বীরুর

ঋষভ পন্থের খারাপ ফর্ম অব্যহত। লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার তথা অধিনায়ক আইপিএলে মোটেও ফর্মে নেই। কখনও ব্যাটিং অর্ডারে নীচে নামছেন, কখনও নামছেনই না।

IPL 2025: ‘নিজের পুরনো ভিডিও দেখো, ধোনির সঙ্গে কথা বলো’, ঋষভকে ফর্মে ফেরার পরামর্শ বীরুর

ঋষভ পন্থ ও বীরেন্দ্র সেহওয়াগ

শেষ আপডেট: 5 May 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: ঋষভ পন্থের খারাপ ফর্ম অব্যহত। লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার তথা অধিনায়ক আইপিএলে মোটেও ফর্মে নেই। কখনও ব্যাটিং অর্ডারে নীচে নামছেন, কখনও নামছেনই না। গতকাল পাঞ্জাবের বিরুদ্ধে ক্রিজে এলেন বটে। কিন্তু কাজের কাজ করতে ব্যর্থ হলেন। ১৭ বলে ১৮ রান তুলেই ফিরে গেলেন ডাগ আউটে। ২৩৭ রানের পাহাড়প্রমাণ স্কোর তাড়া করতে নেমে ৩৭ রানে পরাস্ত হল লখনউ।

ঋষভ পন্থকে নিয়ে এতটা বিতর্ক, অফ ফর্ম নিয়ে এতখানি কাটাছেঁড়ার অন্যতম কারণ তার নামের পাশে লেগে থাকা ২৭ কোটির অর্থমূল্য। এই দামেই তাকে মহা নিলামে কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।

যদিও ঋষভের দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়ে ফিরে আসার বার্তা দিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। জানিয়েছেন, ফর্মে ফিরতে চাইলে ঋষভকে নিজের পুরনো ভিডিও দেখতে হবে, কথা বলতে হবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে।

সেহওয়াগ বলেন, ‘ওর নিজের ব্যাটিং দেখা জরুরি। আইপিএলের যে সমস্ত পুরনো ম্যাচে রান তুলেছিল, সেগুলোই ফিরে দেখা উচিত।‘ এমন পরামর্শের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বীরু জুড়ে দেন, ‘নিজের পুরনো খেলা দেখাই অনেক সময় আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কীভাবে শট বাছাই করতে হয়, ইনিংস গড়তে হয় তার ধারণা মেলে। আমরা এখনও পর্যন্ত দুজন ঋষভ পন্থকে দেখেছি। একজন আহত হওয়ার আগে, আরেকজন পরের পন্থ। দুর্ঘটনার পর ঋষভ ওর অপ্রতিরোধ্য ব্যাপারটা হারিয়ে ফেলেছে।‘

এর জন্য রোজকার রুটিন ধরে রাখার বিষয়ে জোর দিয়েছেন সেহওয়াগ। বলেছেন, ‘যখন রুটিন গোলমাল হয়ে যায় সেটা পারফরম্যান্সে প্রভাব ফেলে। তখনই একজন খেলোয়াড় ব্যাটিং নিয়ে অহেতুক চিন্তা শুরু করে, রুটিন ভুলে যায়। এই সময় অনুশীলন, জিমে যাওয়া, দৌড়নো এবং ঘুমনো কাটছাঁট করা ঠিক নয়। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।‘

শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করা একটা দিক। অন্য দিক হচ্ছে মানসিকভাবে নিজেকে উজ্জীবিত রাখা। এই নিয়ে বীরুর পরামর্শ, ‘ফোন তুলে নাও। কারও সঙ্গে কথা বলো। যদি তুমি ধোনিকে নিজের আইডল বলে মনে করো, তাহলে তাকেই কল করো। কখনও কখনও মনে অনেক সন্দেহ বাসা বাঁধে। সে সবকিছু বের করে আনা জরুরি।‘

প্রসঙ্গত, এবারের আইপিএলে ২৭ কোটিতে লখনউয়ে যোগ দেওয়া ঋষভ ১০ ইনিংস মিলিয়ে তুলেছেন মাত্র ১২৮ রান। স্ট্রাইক রেট একশোরও নীচে। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর কোনও মরশুমে এর চেয়ে খারাপ খেলেননি ঋষভ।


```