Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: চাই ৭৯ রান ও তিনটি ছক্কা, তাহলেই রোহিত স্পর্শ করবেন দু’টি মাইলফলক

আর মাত্র ৭৯ রান করলেই রোহিত আইপিএলে ৭০০০ রান পূর্ণ করবেন। বিরাট কোহলির পর তিনি হবেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই কৃতিত্ব অর্জন করবেন।

IPL 2025: চাই ৭৯ রান ও তিনটি ছক্কা, তাহলেই রোহিত স্পর্শ করবেন দু’টি মাইলফলক

রোহিত শর্মা

শেষ আপডেট: 6 May 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা খারপ হলেও হিটম্যান ক্রমশ নিজেকে মেলে ধরছেন চলতি আইপিএলে। আজ রাতে মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে গুজরাত টাইটান্সের (MI vs GT) বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচেও কি আরব সাগরের পাড়ে উঠবে ‘রোহিত ঝড়’? আর ঝড় উঠলেই কিন্তু নতুন দুটি মাইলফলক স্পর্শ করবেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে ৭৯ রান করলেই হিটম্যান বিরাট কোহলির (Virat Kohli) সমান (Equal) হয়ে যাবেন।

আর মাত্র ৭৯ রান (79 runs) করলেই রোহিত আইপিএলে ৭০০০ (7000) রান  পূর্ণ করবেন। বিরাট কোহলির পর তিনি হবেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই কৃতিত্ব অর্জন করবেন। হিটম্যান গত চার ইনিংসে তিনটি অর্ধশতক করেছেন। তাঁর দুরন্ত ফর্ম প্রতিপক্ষ দলগুলির মাথাব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে। ওপেনিংয়ে নেমে রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে তিনি যে ভিত গড়ে দিচ্ছেন, তার উপরে ইমারত তৈরি করেই পরপর ছয় ম্যাচে জয় তুলে নিয়েছে মুম্বই।

মরশুমের শুরুটা অবশ্য খুবই খারাপ ছিল রোহিতের। তবে চেন্নাইয়ের বিপক্ষে ৪৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে ফর্মে ফিরে আসেন এবং দলকে নয় উইকেটের জয়ে নেতৃত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চলতি আইপিএলে রোহিত এখন পর্যন্ত ১০টি ম্যাচে ২৯৩ রান করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি অর্ধশতকের ইনিংস।

৩৮ বছর বয়সি এই ব্যাটসম্যান আইপিএলে ২৬২ ইনিংসে ৬৯২১ রান করেছেন। এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং ৪৬টি অর্ধশতক রয়েছে।

গুজরাটের বিরুদ্ধে ম্যাচে রোহিত নিজের নামের পাশে আরও একটি বড় রেকর্ড জুড়তে পারেন। আর মাত্র তিনটি ছক্কা হাঁকাতে পারলেই তিনি আইপিএলে ৩০০ ছয় মারা প্রথম ভারতীয় হয়ে উঠবেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানের নাম অবশ্য ক্রিস গেইল, যিনি ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা মেরেছেন। আর রোহিতের নামে ২৬২ ইনিংসে ২৯৭টি ছক্কা রয়েছে।


```