Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: এবার চোট হানা দিল রাজস্থান শিবিরে, ছিটকে গেলেন এই ক্রিকেটার

২৮ এপ্রিল ঘরের মাঠ সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজদস্থানের ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ওই ম্যাচে শুভমান গিলের শটে নিজের বলে ফিল্ডিং করার সময় হাতে চোট লাগে ৩১ বছর বয়সি সন্দীপের।

IPL 2025: এবার চোট হানা দিল রাজস্থান শিবিরে, ছিটকে গেলেন এই ক্রিকেটার

সন্দীপ শর্মা

শেষ আপডেট: 3 May 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: ফের চোটের (Injury) কবলে আইপিএল থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার। এবার চোট হানা দিল রাজস্থান শিবিরে (Rajasthan Royals)। মরু শহরের ফ্র্যাঞ্চাইজির ফাস্ট বোলার সন্দীপ শর্মা (Sandeep Sharma) আইপিএলের বাকি ম্যাচগুলি থেকে ছিটকে (Ruled Out) গিয়েছেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় তাঁর হাতে চোট লেগেছিল। মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে, সন্দীপের আঙুল ভেঙে (Finger Fracture) গিয়েছে, যার কারণে তিনি বাকি ম্যাচগুলি খেলবেন না।

২৮ এপ্রিল ঘরের মাঠ সওয়াই মান সিং স্টেডিয়ামে রাজদস্থানের ম্যাচ ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। ওই ম্যাচে শুভমান গিলের শটে নিজের বলে ফিল্ডিং করার সময় হাতে চোট লাগে ৩১ বছর বয়সি সন্দীপের। দ্রুত ফিজিও মাঠে এসে তাঁর পরীক্ষা-নিরীক্ষা করার পর রাজস্থানের এই অভিজ্ঞ বোলার স্পেলের বাকি ৮টি বল করেন। কিন্তু পরবর্তীতে জানা যায় তাঁর আঙুলে বড়সড় চোট লেগেছে।

রাজস্থান রয়্যালস জানিয়েছে, 'গুজরাটের বিরুদ্ধে আহত হওয়া সত্ত্বেও সন্দীপ বোলিং করেছে। ফ্র্যাঞ্চাইজির সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে।'

চলতি আইপিএল মরশুমে সন্দীপ শর্মা ১০টি ম্যাচে ৯.৮৯ ইকোনমিতে বোলিং করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। চোটের কারণে তিনি মুম্বইয়ের বিপক্ষে খেলতে পারেননি। তাঁর জায়গায় আকাশ মাধওয়াল সুযোগ পেলেও তিনি কোনও উইকেট নিতে পারেননি।

ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে তারা। বাকি ম্যাচগুলি এখন তাদের কাছে শুধুমাত্র নিয়মরক্ষার।


```