Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘শুধু প্রতিভাই যথেষ্ট নয়’, ভূয়সী প্রশংসা সত্ত্বেও বৈভবকে সতর্ক করলেন মদন লাল

বৈভবে (Vaibhav Suryavanshi) মেতে গোটা দেশ। মজে রয়েছেন মদন লাল-ও (Madan Lal)। ভারতের প্রাক্তন বোলার। জিতেছেন বিশ্বকাপ। খেলেছেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar), কপিল দেবের (Kapil Dev) মতো কিংবদন্তির সঙ্গে।

 IPL 2025: ‘শুধু প্রতিভাই যথেষ্ট নয়’, ভূয়সী প্রশংসা সত্ত্বেও বৈভবকে সতর্ক করলেন মদন লাল

বৈভব সূর্যবংশী ও মদন লাল

শেষ আপডেট: 30 April 2025 17:56

দ্য ওয়াল ব্যুরো: বৈভবে (Vaibhav Suryavanshi) মেতে গোটা দেশ। মজে রয়েছেন মদন লাল-ও (Madan Lal)। ভারতের প্রাক্তন বোলার। জিতেছেন বিশ্বকাপ। খেলেছেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar), কপিল দেবের (Kapil Dev) মতো কিংবদন্তির সঙ্গে। তবু বৈভবের বিধ্বংসী শতরান দেখে বিমোহিত মদন একবাক্যে স্বীকার করেছেন, বছর চোদ্দোর কিশোরের মতো প্রতিভা তিনি এ জীবনে দেখেননি।

যদিও এর পাশাপাশি সমস্তিপুরের দামাল ক্রিকেটারের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রতিভা থাকাটাই একজন ক্রিকেটারের সাফল্য লাভের একমাত্র শর্ত নয়। মদন বলেন, ‘বৈভব খুবই প্রতিভাবান। কিন্তু স্রেফ প্রতিভার জোরে উন্নতি হয় না। লক্ষ্যে স্থির থাকা, নিয়মনিষ্ঠা ও প্রবল পরিশ্রমও জরুরি। যদি ওর কাজের পদ্ধতি ঠিক থাকে, আমার বিশ্বাস, বৈভব কেরিয়ারে উন্নতির শিখরে পৌঁছবে।‘

নিজে শচিনকে কাছ থেকে দেখেছেন। বিরাট পরের প্রজন্মের তারকা। দুজনেই প্রতিভা ও পরিশ্রমের দৌলতে কী কী অর্জন সম্ভব, তার নকশা বুনে দিয়েছেন। তবু বৈভবের মধ্যে যে আলাদা কিছু রয়েছে, স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই মদনের। বলেছেন, ‘আমি জীবনে এমন ছেলে দেখিনি। যখন দিল্লির অধিনায়ক ছিলাম, শচিন আমাদের বিরুদ্ধে খেলে। খুব কম বয়স তখন। তবু রঞ্জির সেমিফাইনাল ম্যাচে আশির কাছাকাছি রান করে।‘

এরপর জুড়ে দেন, ‘শচিন অবসর নিলে বিরাটের জমানা শুরু হয়। ও এখনও খেলছে। আর এই মুহূর্তে সবার মুখে মুখে বৈভবের জয়গান। ওর ভেতর সুপারস্টার হয়ে ওঠার সমস্ত রসদ রয়েছে।‘

কিন্তু কেন শুধুই প্রতিভাই যথেষ্ট নয়? সেটাও খোলসা করেছেন মদন। বলেছেন, ‘তুমি কীভাবে খাটছ, তার উপর সবকিছু নির্ভর করে। তোমার আন্তরিকতা, পরিশ্রম এবং বেড়ে ওঠাও গুরুত্বপূর্ণ। পরিবারের পাশে দাঁড়ানো একই রকম জরুরি। যদি তোমার অভিভাবকেরা পরিশ্রমী হয়, পাশে দাঁড়াতে চায়, সেটা বাড়তি উৎসাহ জোগাতে পারে।‘


```