Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

IPL 2025: ব্যাটিং অর্ডারে কেন এতটা নীচে নামছেন ধোনি? কারণ ব্যাখ্যা কোচ স্টিফেন ফ্লেমিংয়ের 

যদিও এই ইস্যুতে ধোনির হয়েই ব্যাট ধরলেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। জানালেন, শুধু ব্যাটসম্যান নয়। অভিজ্ঞতা ও উইকেটকিপার হিসেবে দক্ষতার জন্যও ধোনিকে তাঁরা কাজে লাগাতে চান।

IPL 2025: ব্যাটিং অর্ডারে কেন এতটা নীচে নামছেন ধোনি? কারণ ব্যাখ্যা কোচ স্টিফেন ফ্লেমিংয়ের 

ফ্লেমিং ও ধোনি

শেষ আপডেট: 31 March 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: কখনও নামছেন সাতে। কখনও নয়ে। মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংসের হয়ে আপাতত ব্যাটিং অর্ডারের নীচের দিকে খেলতে দেখা যাচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একটা, দুটো স্ট্যাম্পিং এবং বুদ্ধিদীপ্ত ডিআরএস কল-ই কি একজনের পক্ষে সিএসকে-র হয়ে আইপিএল খেলার জন্য যথেষ্ট? প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

যদিও এই ইস্যুতে ধোনির হয়েই ব্যাট ধরলেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। জানালেন, শুধু ব্যাটসম্যান নয়। অভিজ্ঞতা ও উইকেটকিপার হিসেবে দক্ষতার জন্যও ধোনিকে তাঁরা কাজে লাগাতে চান। পাশাপাশি মাহিকে কত নম্বরে আগামি দিনেও খেলতে দেখা যাবে, সেই বিষয়টিও পরিষ্কার করেছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্লেমিং বলেন, ‘সবকিছু সময়ের বিষয়। আর ধোনি সেটা ঠিকঠাক বুঝে নিতে পারে। ওর শরীর এবং হাঁটু আগের মতো নেই। চলাফেলায় কোনও অসুবিধা না থাকলেও ঘর্ষণের জন্য হাঁটুতে ক্ষয় ধরার একটা ভয় তো থাকেই। ধোনি আর ১০ ওভার দৌড়াদৌড়ি করে ব্যাট করতে পারবে না। তাই যেদিন নিজের সেরাটা দিতে পারবে, তা ও নিজে থেকেই বুঝে নেয়। লড়াই যদি তুল্যমূল্য হয়, আজকের মতো (রাজস্থান রয়্যালস ম্যাচ), তাহলে ও উপরের দিকে নামবে। পাশাপাশি বাকিদেরও নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেবে। তাই ধোনি এই মুহূর্তে সমস্ত দিক ব্যালান্স করে চলছে।‘

কিন্তু ঠিক কত নম্বর ওভারে নামা ধোনির পক্ষে আদর্শ? এই নিয়েও মতামত রেখেছেন ফ্লেমিং। বলেছেন, ‘ধোনি আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। নেতৃত্ব, উইকেটকিপিং দক্ষতার দিক দিয়ে তো বটেই। তাই ৯ থেকে ১০ ওভার বাকি থাকতে ধোনিকে ব্যাট করতে পাঠানো ঠিক নয়। তা ছাড়া কেরিয়ারে কোনওদিন এতটা উপরে ব্যাটও করেনি ও। তাই ১৩-১৪ ওভার নাগাদ ধোনি ব্যাট হাতে নামতে পারে।‘

গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন এমএসডি। কিন্তু দলকে জেতাতে পারেননি। সিএসকে পরাজিত হয় ৬ রানে।


```