.png)
কোহলি-শ্রেয়স
শেষ আপডেট: 21 April 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মুল্লানপুরে (Mullanpur) বিরাট হয়ে উঠেছিলেন কোহলি। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) পাঞ্জাব কিংসকে (PBKS) হারিয়েছে সাত উইকেটে। এর আগে ঘরের মাঠ চিন্নাস্বামীতে (Chinnaswami) প্রথম ম্যাচে রজত পাটিদারদের হারিয়ে দিয়েছিল শ্রেয়সের পঞ্জাব। রবিবার বদলার ম্যাচে শেষ হাসি হেসেছে আরসিবি।
পঞ্জাবকে হারিয়ে আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের তিনে উঠে এসেছে বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচে পঞ্জাবেরও দশ পয়েন্ট। তবে নেট রানরেটে পিছিয়ে থেকে তার চার নম্বর স্থানে রয়েছে। তবে এই ম্যাচে মাঠের ভেতরেও একটি বিতর্ক দেখা গিয়েছে। আর সেই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার জেরে উত্তাল সোশ্যাল মিডিয়া।
Virat Kohli Sledging Shreyas Iyer after win against PBKS! ????????#ViratKohli???? #RCBvPBKS pic.twitter.com/ZbKxqzzKfx
— Hem Choudhary (@HemChoudhary877) April 20, 2025
ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্জাবের ঘরের মাঠে জয়ের পর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সামনে বিরাট কোহলির (Virat Koholi) সেলিব্রেশনের (Celebration) ধরন নিয়ে বেশ ক্ষিপ্ত হয়েছেন পঞ্জাব অধিনায়ক। করমর্দন করার সময় শ্রেয়স এগিয়ে যান বিরাটের দিকে। ভিডিওতে বেশ বোঝা যাচ্ছে, সেই সময় রীতিমতো ক্ষিপ্ত ছিলেন শ্রেয়স। এই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
পুরো ব্যাপারটা কী?
আসলে, ম্যাচের পরে কোহলি এমনভাবে সেলিব্রেশন করেন যে, তার ধরন দিয়ে পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স রীতিমতো উত্তেজিত হয়ে ওঠেন। একপাশে দাঁড়িয়ে থাকা শ্রেয়সকে কোহলির দিকে কিছু বলতে বলতে এগিয়ে যেতে দেখা যায়। করমর্দনের জন্য একে অপরের কাছে উপস্থিত হলে কোহলিকেও হাসতে হাসতে কিছু বলতে দেখা যায়। ভিডিও দেখে মনে হচ্ছে, শ্রেয়স কিছু নিয়ে আপত্তি জানাচ্ছেন। পঞ্জাব অধিনায়কের মুখে সে সময় কোনও হাসি ছিল না, তাঁকে রীতিমোত গম্ভীর দেখাচ্ছিল। এটা স্পষ্ট ছিল যে তিনি কোহলির উদযাপনের ধরণে খুশি ছিলেন না।
এর আগে একই ম্যাচে, পঞ্জাবের নেহাল ওয়াধেরা রান আউট হলে কোহলি বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন। রান তাড়া করার সময়, কোহলিকে হরপ্রীত ব্রারের পা টানতেও দেখা গিয়েছে। স্টাম্প মাইকে কোহলিকে বলতে দেখা গিয়েছে, তিনি হরপ্রীতের কোচকে চেনেন। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে নেহাল জয়সূচক রান করেছিলেন, অন্যদিকে হরপ্রীতের বিরুদ্ধে কোহলির রেকর্ড ভাল নয়।