
বিরাট কোহলি এবং রজত পতিদার
শেষ আপডেট: 13 February 2025 12:37
দ্য ওয়াল ব্যুরো: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের নতুন অধিনায়কের নাম ইতিমধ্য়ে ঘোষণা করে দিয়েছে। ২০২৫ সালে রজত পতিদারের নেতৃত্বে আরসিবি ব্রিগেড আইপিএল টুর্নামেন্ট খেলতে নামবে। গত কয়েকটা মরশুমে বেঙ্গালুরুর এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন রজত। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তাঁর নেতৃত্বে দল সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল।
২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইতিমধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আরসিবি-র দায়িত্ব রজত পতিদারের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিপূর্বে, মনে করা হয়েছিল যে বিরাট কোহলির হাতে আরও একবার ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে, বিরাট নাকি ফের এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছেন। আর সেকারণেই আগামী মরশুমে বেঙ্গালুরুর দায়িত্ব রজতের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ক্যাপ্টেন্সির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে রজতের। তাঁর অধিনায়কত্বেই মধ্য প্রদেশ সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে উঠেছিল।
২০২১ সালে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করেছিল রজত। একেবারে অভিষেক মরশুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। কিন্তু, তাঁর পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। এরপর ২০২২ সালে আনসোল্ড ছিলেন তিনি। যদিও ২০২২ সালে লুবনিথ সিসোদিয়া চোট পাওয়ার কারণে ফের আরসিবি শিবিরে এন্ট্রি নেন রজত। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
Welcome to your Raj, Ra-pa. ????
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
The baton has been passed, and your name has made it to the history books.
It’s time for a new chapter! Let’s give the best fans in the world what they’ve been waiting for all these years. ???? #PlayBold #ನಮ್ಮRCB #RCBCaptain #Rajat #RajatPatidar… pic.twitter.com/AKwjM9bnsq
এলিমিনেটর ম্যাচে শতরান করে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরপর চোটের কারণে তিনি ২০২৩ আইপিএল মরশুম খেলতে পারেননি। ২০২৪ সালে ফের ব্যাট হাতে তাণ্ডব করেন তিনি। ১৭৭-এর স্ট্রাইক রেটে মোট ৩৯৫ রান করেছিলেন। অবশেষে ২০২৫ আইপিএল ২০২৫ মেগা অকশনের আগে রজতকে রিটেন করার সিদ্ধান্ত নেয় আরসিবি। তারপরের গল্পটা তো আপনাদের সকলেরই জানা।