Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: টসে জিতে বল রাহানের, দলে এলেন এই দুই ক্রিকেটার

এদিন কেকেআরের প্রথম একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিককের জায়গায় এলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও দক্ষিণ আফ্রিকার পেসার অনরিখ নর্টজের পরিবর্তে এলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি।

IPL 2025: টসে জিতে বল রাহানের, দলে এলেন এই দুই ক্রিকেটার

অজিঙ্কা রাহানে

শেষ আপডেট: 21 April 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: গতবারের চ্যাম্পিয়নদের এবার প্লেঅফে ওঠাই অনিশ্চিত। হাতে রয়েছে সাতটি ম্যাচ। হিসাব বলছে জিততে হবে পাঁচটিতে। আই আবহে সোমবার ইডেনে (Eden) কেকেআর (KKR) খেলতে নেমেছs টেবিল টপার গুজরাট টাইটান্সর (GT) বিরুদ্ধে। টসে (Toss) জিতে বল (Ball) করার সিদ্ধান্ত নিয়েছেন নাইটদের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajiyanka Rahane)

এদিন কেকেআরের প্রথম একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। একটি ম্যাচ ছাড়া কোনওটিতেই রান পাননি প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক। তাঁর জায়গায় এলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahamanullah Gurbaz)। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পেসার অনরিখ নর্টজের গত ম্যাচে সুযোগ পেলেও দাগ কাটতে পারেননি। তাঁর পরিবর্তে এলেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)

এদিন টস জিতে রাহানে জানান, “এই মাঠে রান তাড়া করা বেটার। পিচ দেখে মনে হচ্ছে ড্রাই। একটু বুঝে নিতে পারব। প্রত্যেকে চেষ্টা করছে, সকলেই আত্মবিশ্বাসী। মিডল অর্ডার নিয়ে খুব একটা চিন্তা করছি না। গুরবাজ ও মইন একাদশে এসেছে।”

কেকেআর: সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মইন আলি, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

 ইমপ্যাক্ট সাব: অঙ্কৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লাভনীথ সিসোদিয়া

গুজরাট টাইটান্স: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

ইমপ্যাক্ট সাব: ইশান্ত শর্মা, করিম জানাত, মহীপাল লোমরোর, অনুজ রাওয়াত, আর্শাদ খান


```