Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL Points Table: জিতে প্রথম স্থান ধরে রাখল গুজরাত, প্লে-অফের রাস্তা জটিল করল কলকাতা

যত দিন গড়াচ্ছে, প্লে-অফের রাস্তা আরও জটিল ও রোমাঞ্চকর হয়ে উঠছে। প্রথম দুই স্থান কোন দুটি টিম ধরে রেখে ফাইনালে ওঠার বাড়তি মাইলেজ সংগ্রহ করবে, সেটা নিয়েও আগ্রহ ও জল্পনা তুঙ্গে।

IPL Points Table: জিতে প্রথম স্থান ধরে রাখল গুজরাত, প্লে-অফের রাস্তা জটিল করল কলকাতা

আইপিএল ২০২৫

শেষ আপডেট: 22 April 2025 10:32

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মানেই নাটকীয় পটপরিবর্তন, সাপলুডুর খেলা। গত পরশু মুল্লানপুরে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। যেখানে পাঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন বিরাটরা। এই জয়ের সুবাদে পাঞ্জাবকে এক ধাপ নীচে নামিয়ে তিন নম্বর স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু।

যত দিন গড়াচ্ছে, প্লে-অফের রাস্তা আরও জটিল ও রোমাঞ্চকর হয়ে উঠছে। প্রথম দুই স্থান কোন দুটি টিম ধরে রেখে ফাইনালে ওঠার বাড়তি মাইলেজ সংগ্রহ করবে, সেটা নিয়েও আগ্রহ ও জল্পনা তুঙ্গে।

টেবিল টপার্স হয়ে প্লে-অফে অতিরিক্ত সুবিধা নিতে মুখিয়ে রয়েছে গুজরাত টাইটানস। গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে পয়লা স্পট ধরে রেখেছেন শুভমান গিলরা। একাধিপত্য ও ধারাবাহিকতা—দুই মন্ত্রে চলতি মরশুমের ষষ্ঠ জয় ছিনিয়ে নিয়েছে গুজরাত। ৮ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা আপাতত ১২।

দিল্লি ক্যাপিটালস রয়েছে দু’নম্বরে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ১০। গত ম্যাচ হেরে কিছুটা হলেও আত্মবিশ্বাস হোঁচট খেয়েছে দিল্লির। তবে তাদের আসল শক্তি ব্যাটিং লাইন আপের ভারসাম্য এবং নিয়ন্ত্রিত বোলিং। যে কারণে চলতি মরশুমে ট্রফি জয়ের রাস্তায় রয়েছে দিল্লি ক্যাপিটালস।

তিন নম্বরে রয়েছে আরসিবি। ৮ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছেন বিরাট কোহলি, রজত পাটিদাররা। নেট রানরেট (০.৪৭২)-ও খারাপ নয়। ব্যাটিং, বোলিং দু’জায়গাতেই ধারাবাহিকতা দেখিয়েছে আরসিবি।

পাঞ্জাব কিংস ৮ ম্যাচে ১০ পয়েন্ট তুলে চার নম্বরে। রানরেট (০.১৭৭) মাঝারি মানের। প্রথম দুই জায়গা দখলের জায়গায় না থাকলেও প্লে-অফের যুদ্ধে এখনও টিকে রয়েছে পাঞ্জাব ব্রিগেড।

লখনউ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। রান রেট (০.০৮৮) খুব একটা আহামরি কিছু নয়, নীচের দিকেই। সিজনের শুরুতে সেভাবে ছন্দে না থাকলেও পরপর ম্যাচ জিতে প্লে-অফে ওঠার লড়াইয়ে ফিরে এসেছেন ঋষভ পন্থরা।

ছয়ে মুম্বই ইন্ডিয়ানস। ৮ ম্যাচে তাদের পকেটে ৮ পয়েন্ট। চারটি করে জয় ও পরাজয়। নেট রানরেট ০.৪৮৩। আপাতত প্লে-অফের লড়াইয়ে রয়েছেন রোহিত, হার্দিকরা।

কলকাতা ভাল শুরু করেও ছন্দহারা। আপাতত সাতে রয়েছে অজিঙ্কা রাহানের টিম, ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। গুজরাতের কাছে হারের পর রান রেট কমে দাঁড়িয়েছে ০.২১২। বাকি ৬ ম্যাচের ৫টিতে না জিতলে প্লে-অফে ওঠার আশা মোটামুটি মুছে যাবে।

রাজস্থান রয়্যালস সবদিক দিকে প্রত্যাশাপূরণে ব্যর্থ। ৮ ম্যাচের মাত্র ২টিতেই জিততে পেরেছেন সঞ্জু স্যামসনরা। নেট রানরেটও -০.৬৩৩। একটানা ম্যাচ জিততে না পারলে প্লে-অফের আশা মোটামুটি নিশ্চিহ্ন হয়ে যাবে।

একদম নীচে থাকা দুটি দল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদ খেলেছে ৭টি ম্যাচ। জিতেছে ৪টিতে। অন্যদিকে চেন্নাই ৮ ম্যাচের ৬টিতে হেরে টুর্নামেন্ট জেতার আশা মোটামুটি জলাঞ্জলি দিয়েছে।

দেখে নিন আইপিএলের পয়েন্ট তালিকা:

্যাঙ্ক

টিম 

খেলা

জয় 

পরাজয় 

ড্র 

নেট রান রেট

পয়েন্ট 

গুজরাত টাইটানস 

১.১০৪

১২

দিল্লি ক্যাপিটালস 

 ২

.৫৮৯

১০

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 

.৪৭২

১০

পাঞ্জাব কিংস 

 ৫

.১৭৭

১০

লখনউ সুপার জায়ান্টস

.০৮৮

১০

মুম্বই ইন্ডিয়ানস 

.৪৮৩

কলকাতা নাইট রাইডার্স 

.২১২

রাজস্থান রয়্যালস 

-.৬৩৩

সানরাজার্স হায়দরাবাদ 

-১.২১৭

১০

চেন্নাই সুপার কিংস 

-১.৩৯২


```