Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: টি-২০ ক্রিকেটে পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ, কেন বললেন বিরাট?

টি-টোয়েন্টি ক্রিকেটে পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন সেটাই ভুলে যাচ্ছে সবাই। এমনটাই অভিযোগ বিরাট কোহলির।

IPL 2025: টি-২০ ক্রিকেটে পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ, কেন বললেন বিরাট?

বিরাট ও ক্রুণাল

শেষ আপডেট: 28 April 2025 19:30

দ্য ওয়াল ব্যুরো: টি-টোয়েন্টি ক্রিকেটে (T-20 Cricket) পার্টনারশিপ (Partnership) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন সেটাই ভুলে যাচ্ছে সবাই। এমনটাই অভিযোগ বিরাট কোহলির (Virat Kohli)

রবিবার দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচ ছিল বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru)। রান তাড়া করতে নেমে এক সময় ২৬ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় আরসিবির। বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়া (Krunal Pandya) জুটি এরপর দলকে টেনে তুলে জয়ের পথে নিয়ে যায়। এই প্রসঙ্গ উল্লেখ করে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে পার্টনারশিপ গড়ে তোলার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, যে পিচে বড় রান করা সম্ভব নয়, সেখানে এর গুরুত্ব বেড়ে যায়।

বিরাট বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মরশুমে পিচগুলি ধীর গতি সম্পন্ন। যার কারণে ব্যাটসম্যানরা ক্রিজে আসার সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে উঠতে পারছেন না।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচে কোহলি এবং লোকেশ রাহুল দেখিয়ে দিয়েছেন, কী ভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবেলা করা উচিত। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০টি আইপিএল ইনিংসে কোহলি তাঁর ষষ্ঠ অর্ধশতক হাঁকিয়েছেন, যার ফলে আরসিবি চলতি মরশুমে ঘরের বাইরে তাদের অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

ম্যাচ শেষে বিরাট বলেন, "পিচ বিবেচনা করে এটি একটি দুর্দান্ত জয় ছিল। আমরা এখানে কয়েকটি ম্যাচ দেখেছি এবং এই উইকেটটি ওই ম্যাচগুলির থেকে আলাদা ছিল। যখনই দল রান তাড়া করে, আমি তখন ডাগআউট থেকে নজর রাখি যে, আমরা সঠিক দিকে এগোচ্ছি কি না।"

রবিবারের ম্যাচে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির প্রথম ৩ উইকেটে পড়ে যায় ২৬ রানের মধ্যে। কিন্তু কোহলি (৫১) এবং ক্রুণাল পান্ডিয়া (৭৩ অপরাজিত) চতুর্থ উইকেটে ৮৪ বলে ১১৯ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। নিজের ব্যাটিং সম্পর্কে বলতে গিয়ে কোহলি বলেন, তিনি পরিস্থিতি মূল্যায়ন করেন এবং সেই অনুযায়ী তাঁর খেলার ধরন পরিবর্তন করেন।

কোহলিকে জিজ্ঞাসা করা হয়, লক্ষ্য তাড়া করার সময় তিনি কী ভাবে পরিকল্পনা করেন। উত্তরে বিরাট বলেন, "আমি দেখি দলকে কতটা রান করতে হবে এবং পরিস্থিতি কী। কোন বোলাররা বল করবে? কোন বোলারদের বিরুদ্ধে রান করা কঠিন হতে পারে? সবই আমি মাথায় রাখি।"

বিরাট বলেন, "আমি সিঙ্গল এবং দুই রান নিতে চেষ্টা করি যাতে স্কোরবোর্ডে কোনও বাধা না পড়ে। মানুষ এই ফরম্যাটে পার্টনারশিপের গুরুত্ব ভুলে যাচ্ছে। ক্রুণাল ইনিংসের শুরুতে লড়াই করলেও পিচ এবং কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর নয় বছরের মধ্যে প্রথম অর্ধশতক করতে সক্ষম হয়েছে। ক্রুণাল দুর্দান্ত পারফর্ম করেছে।" পান্ডিয়া ব্রাদার্সের বড় ভাইয়ের প্রশংসা করে বিরাট আরও বলেন, "ওর ম্যাচে প্রভাব ফেলার ক্ষমতা আছে এবং এটাই ছিল সঠিক সময়। আমরা ক্রমাগত কথা বলছিলা। ক্রুণাল আমাকে ক্রিজে থাকার পরামর্শ দিচ্ছিল।"

কোহলি আউট হওয়ার পর, টিম ডেভিড মাত্র পাঁচ বলে ১৯ রান করে দলকে ৯ বল বাকি থাকতে জয়ের পথে নিয়ে যান। দলের শেষ ওভারের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের সম্পর্কে জানতে চাইলে কোহলি বলেন, "টিম ডেভিড এবং জিতেশ শর্মার মতো আমাদের বাড়তি শক্তি আছে। ইনিংসের শেষে ওদের শক্তি অবশ্যই দলকে সাহায্য করছে। আমাদের হাতে এখন রোমারিও শেফার্ডের মতো বিকল্পও রয়েছে।"

বোলারদের সম্পর্কে বলতে গিয়ে বিরাট কোহলি বলেন, "জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার বিশ্বমানের বোলার, সেই কারণেই জশের মাথায় পার্পল ক্যাপ। ক্রুণাল যেভাবে গতিতে বৈচিত্র্য এনেছে তা অসাধারণ। সুয়াশ খুব বেশি উইকেট পায়নি, কিন্তু সে আমাদের জন্য ডার্ক হর্স। আমাদের স্পিনাররা মাঝের ওভারগুলিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।" 


```