Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

IPL 2025: টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ রান করেও দলকে জেতাতে পারলেন না পরাগ

৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে আরআর। এরপর, শিমরন হেটমায়ারের সঙ্গে রিয়ান পরাগ ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন। হেটমায়ারকে আউট করে হর্ষিত রানা এই জুটি ভেঙে দেন। এর কিছুক্ষণ পরেই, রানার শিকার হন পরাগও।

IPL 2025: টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ রান করেও দলকে জেতাতে পারলেন না পরাগ

রিয়ান পরাগ

শেষ আপডেট: 5 May 2025 14:48

দ্য ওয়াল ব্যুরো: রবিবার কেকেআরের (KKR) কাছে হেরে গেলেও দুরন্তু ব্যাটিং করেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। হর্ষিত রানার বলে তিনি যখন আউট তখন তাঁর নামের পাশে ৯৫ রান বসে গিয়েছে। অল্পের জন্য শতক মিস করলেও এদিন তিনি তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ (Carrier best) রানটি করেছেন।

জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে। জবাবে, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দুর্দান্ত ব্যাটিং করলেও দল ২০ ওভারে আট উইকেটে মাত্র ২০৫ রান করতে পারে।

যদিও লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা ভাল হয়নি। মরু শহরের ফ্র্যাঞ্চাইজি ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে। এরপর, শিমরন হেটমায়ারের সঙ্গে রিয়ান পরাগ ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন। হেটমায়ারকে (২৯ রান) আউট করে হর্ষিত রানা এই জুটি ভেঙে দেন। এর কিছুক্ষণ পরেই, রানার শিকার হন পরাগও।

রবিবার টানা ছয় ছক্কা হাঁকিয়েছেন রিয়ান পরাগ। তবে সেটি অবশ্য এক ওভারে ছিল না। কেকেআরের ১৩তম ওভারটি করতে আসেন স্পিনার মঈন আলি। ইংলিশ অলরাউন্ডারের সেই ওভারের প্রথম বলেই শিমরন হেটমায়ার রান নেন এবং স্ট্রাইক আসে রিয়ানের হাতে। রাজস্থান দলপতি সেই ওভারে টানা চার বলে ছক্কা মারেন এবং পঞ্চম বলটি ওয়াইড হয়। মঈনের ওভারের শেষ বলে রায়ানও ছক্কা মারেন। এরপর ১৪তম ওভার করতে আসেন বরুণ চক্রবর্তী এবং প্রথম বলেই হেটমায়ার রান নেন। পরের বলে স্ট্রাইকে এসে পরাগ বরুণকে ছক্কা মারেন।

এদিকে, রাজস্থানের বিপক্ষে কেকেআরের মঈন আলি (Moeen Ali) দু’টি উইকেট নিলেও তিনি যথেষ্ট রান খরচ করেছেন। মঈনের এক ওভারে ওঠে ৩২ রান, যা এই আইপিএল মরশুমের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ওভার। আইপিএলের চলতি মরশুমে সবচেয়ে ব্যয়বহুল ওভারটি করেছেন চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এক ওভারে ৩৩ রান দিয়েছিলেন তিনি।


```