Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: দ্বিতীয়বার শাস্তির খাঁড়া নেমে এল পন্থের উপর, গোটা দলকেও জরিমানা

আইপিএল জানিয়েছে, যেহেতু এটি মরশুমে তাঁর দলের দ্বিতীয় অপরাধ, তাই আইপিএল আচরণবিধির ধারা ২.২২ অনুসারে (যা ন্যূনতম ওভার-রেটের সঙ্গে সম্পর্কিত) পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

IPL 2025: দ্বিতীয়বার শাস্তির খাঁড়া নেমে এল পন্থের উপর, গোটা দলকেও জরিমানা

ঋষভ পন্থ

শেষ আপডেট: 28 April 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL) সবথেকে মূল্যবান ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর নামের সঙ্গে ঝুলছে ২৭ কোটি টাকার প্রাইস ট্যাগ। অনেক আশা নিয়ে ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটারকে কিনে অধিনায়ক করেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। কিন্তু দলটিকে এখন প্রতি মুহূর্তে মূল্য চোকাতে হচ্ছে।

এলএসজি দল হিসাবে খুব একটা খারাপ খেলছে না এবার। মার্করাম, পুরান, মার্শরা দলকে টেনে নিয়ে চলেছেন। দশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে ভাল মতোই প্লে অফের দৌড়ে রয়েছে নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজি। কিন্তু অধিনায়ক বা ব্যাটার কোনও ক্ষেত্রেই ছাপ রাখতে পারছেন না পন্থ।

রবিবার মুম্বইয়ের (Mumbai) কাছে হেরে গিয়েছে এলএসজি। ফলে পয়েন্ট তালিকায় পতন তো হয়েছেই, পাশাপাশি শাস্তির (Punishment) কোপও যুক্ত হয়েছে। স্লো ওভার রেটের (Slow Over Rate) জন্য লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা (24 Lakhs Penalty) করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)। চলতি আইপিএলে একই কারণে ঋষভের উপর দ্বিতীয়বার (Second Time) শাস্তির খাঁড়া নেমে এল। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তাঁর দল ৫৪ রানে শোচনীয় পরাজয় বরণ করে। এর ফলে লখনউয়ের নেট রান রেট -০.৩২৫ হয়ে যায় এবং দলটি ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

পন্থের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আইপিএল একটি বিবৃতি জারি করে জানিয়েছে, স্লো ওভার রেটের জন্য তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে দ্বিতীয়বারের মতো জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর দলকে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ দিতে হবে।

আইপিএল জানিয়েছে, যেহেতু এটি মরশুমে তাঁর দলের দ্বিতীয় অপরাধ ছিল, তাই আইপিএল আচরণবিধির ধারা ২.২২ অনুসারে (ন্যূনতম ওভার-রেট অপরাধের সঙ্গে সম্পর্কিত) ন্থকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি একাদশের সদস্যদের ছয় লক্ষ টাকা অথবা তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ, যেটি কম, জরিমানা করা হবে।


```