Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: মুম্বই নয়, গাভাসকারের মতে এই দল খেতাব জয়ের দাবিদার

সানি বলেন, আরসিবি ভাল ব্যাটিং করেছে এবং দুর্দান্ত ফিল্ডিংও করছে। নিজের রাজ্যের দল মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও বলেছেন গাভাসকার। তিনি বলেন, "মুম্বই ইন্ডিয়ান্সও কাছাকাছি রয়েছে, কিন্তু তারা সবেমাত্র লিড নিয়েছে। শীর্ষ দলগুলির বিপক্ষে তাদের তিনটি কঠিন ম্যাচ আছে।

IPL 2025: মুম্বই নয়, গাভাসকারের মতে এই দল খেতাব জয়ের দাবিদার

সুনীল গাভাসকার

শেষ আপডেট: 3 May 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫ (IPL 2025) যত এগোচ্ছে, ততই উত্তেজনা বাড়ছে। আটটি দল এখনও প্লে অফের দৌড়ে রয়েছে। প্রথম চারটি স্থানের জন্য চলছে তীব্র লড়াই। এই পরিস্থিতিতে অনেক প্রাক্তন ক্রিকেটারই সম্ভাব্য চ্যাম্পিয়ন (Probable Champion) দলের নাম বলতে শুরু করেছেন। এবার এই নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সুনীল মনোহর গাভাসকার (Sunil Gavaskar)

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক গাভাসকারের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) হল সেই দল, যাদের আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য উপযুক্ত।

আরসিবি চলতি মরশুমে ধারাবাহিক ভাবে দুর্দান্ত পারফর্ম করে চলেছ। প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই জিতেছে তারা। ঘরের মাঠে প্রথম তিনটি ম্যাচ হারলেও, শেষ কয়েকটি ম্যাচে চিন্নাস্বামী থেকেও জয় তুলে নিয়েছে বেঙ্গালুরু। আরসিবি এখন ১০ ম্যাচে সাতটি জয় এবং তিনটি পরাজয় নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

চলতি মরশুমে আরসিবি একটি দল হিসাবে খেলছে। দলটির ভাল দিক হল, তারা দুই-তিনজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়। এই দলে বিরাট কোহলি, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাডিক্কাল এবং জশ হ্যাজেলউডের মতো ম্যাচজয়ী খেলোয়াড় রয়েছেন। আরসিবির ফর্ম সম্পর্কে গাভাসকার বলেন, মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র দল যারা আরসিবির অলরাউন্ডার শক্তির কাছাকাছি। তবে, তিনি বলেছেন, আরসিবি শিরোপার শক্তিশালী দাবিদার।

স্পোর্টস টুডে-র সঙ্গে কথা বলার সময় সানি বলেন, "আরসিবি ভাল ব্যাটিং করেছে এবং দুর্দান্ত ফিল্ডিংও করছে।" নিজের রাজ্যের দল মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও বলেছেন গাভাসকার। তিনি বলেন, "মুম্বই ইন্ডিয়ান্সও কাছাকাছি রয়েছে, কিন্তু তারা সবেমাত্র লিড নিয়েছে। শীর্ষ দলগুলির বিপক্ষে তাদের তিনটি কঠিন ম্যাচ আছে। তাই প্রশ্ন হল তারা কি এটা ধরে রাখতে পারবে? তারা কীভাবে এই গতি বজায় রাখবে তা গুরুত্বপূর্ণ হবে। তবে হ্যাঁ, আরসিবি অবশ্যই শিরোপার জন্য শক্তিশালী দাবিদার।"

আরসিবির আর চারটি ম্যাচ বাকি আছে, যার মধ্যে দুটি ২০২৫ সালের আইপিএলে একবার পরাজিত দলগুলির বিরুদ্ধে। আরসিবির চারটি ম্যাচের মধ্যে তিনটিই ঘরের মাঠে খেলা হবে এবং চিন্নাস্বামীর দলের রেকর্ড বিবেচনা করলে, এটি তাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। আজ আরসিবি তাদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে।


```