Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: বুমরা থেকে হার্দিক, ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়লেন, করুণ দশা করে ছাড়লেন নায়ার

এগারো ওভারে তখনও একশ রানের টার্গেট বাকি (IPL 2025)। তারও তিন ওভার আগে জসপ্রীত বুমরার বলকে ছাতু করে ছেড়েছেন বিদর্ভের এই ব্যাটার (Karun Nair)।

IPL 2025: বুমরা থেকে হার্দিক, ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়লেন, করুণ দশা করে ছাড়লেন নায়ার

করুণ নায়ার

শেষ আপডেট: 13 April 2025 23:01

দ্য ওয়াল ব্যুরো: এগারো ওভারে তখনও একশ রানের টার্গেট বাকি (IPL 2025)। তারও তিন ওভার আগে জসপ্রীত বুমরার বলকে ছাতু করে ছেড়েছেন বিদর্ভের এই ব্যাটার (Karun Nair)। এক ওভারে দুটো ছয়, একটা চার ও আরও দু’রান। ওভার শেষে বুমরার যেন বিধ্বস্ত অবস্থা। তার পর দশম ওভারে সেই ৩৩ বছরের ব্যাটার ফের দুরমুশ করলেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিকের এক ওভারে ১৩ রান তুলে নিলেন অক্লেশে। দ্বাদশ ওভারে ফের একটা ছয় ও একটা চার। 

ইমপ্যাক্ট প্লেয়ার বোধ হয় একেই বলে। কপিবুক ইমপ্যাক্ট প্লেয়ার। ২২ বলে পঞ্চাশ। ৪০ বলে ৮৯। শেষমেশ মিশেল স্টান্টনারের বলে বোল্ড হয়ে যখন প্যাভেলিয়নে ফিরছেন তখন গোটা স্টেডিয়াম যেন হতাশ। একটা ঝকঝকে শতরান থেকে মাত্র ১১ রান দূরে ফিরে যেতে হল করুণ নায়ারকে (Karun Nair)। তবে যে ইনিংস খেলে গেলেন তা যেন সার্থক। তা সে ম্যাচের ফলাফল যাই হোক না কেন!

প্রথমে ব্যাট করে এদিন বড় রানের টার্গেট বেঁধে দেয় মুম্বই ইন্ডিয়ানস (MI)। সেই রান তাড়া করতে নেমে এদিন দিল্লি ক্যাপিটালসের (DC) তুরুপের তাস ছিল করুণ নায়ার। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর হাইভোল্টেজ ম্যাচে এদিন সমস্ত আলোই যেন শুষে নেন করুণ। দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে মুম্বইয়ের তারকা বোলিং লাইনআপকে কার্যত ছিন্নভিন্ন করে দেন।

খেলার শুরুতেই দিল্লির ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক প্রথম বলেই আউট হয়ে গেলে চাপের মুখে ব্যাট করতে নামেন করুণ। এ ছিল চলতি মরশুমে তাঁর প্রথম ম্যাচ। কিন্তু সেটার কোনো ছাপই পড়েনি তাঁর ব্যাটিংয়ে। বুমরাহ, দীপক চাহার, ট্রেন্ট বোল্টদের মতো বোলারদের বিরুদ্ধে সাহসিকতা ও আত্মবিশ্বাসে ভরপুর ইনিংস খেলেন তিনি। পাওয়ারপ্লের মধ্যেই বুমরার বল থেকে ২৬ রান তুলে নেন তিনি।

নায়ারের আগ্রাসী ব্যাটিংয়ে দিল্লি ম্যাচের রাশ ধরে ফেলে শুরুতেই। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে সেই সময়ই বলেন, “করুণ নাইর যেন বুমরার বলগুলো পাঠ্যবইয়ের মতো পড়ে ফেলছে!”

৪০ বলে ১২টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৮৯ রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলে মিচেল স্যান্টনারের অসাধারণ এক ডেলিভারিতে আউট হন নায়ার। ততক্ষণে দিল্লির জয় অনেকটাই নিশ্চিত।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২০৫ রান। তিলক বর্মা ৩৩ বলে ৫৯, রায়ান রিকলটন ৪১ ও সূর্যকুমার যাদব ৪০ রান করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। শেষ দিকে নমন ধীর ১৭ বলে ৩৮ রান করে স্কোরবোর্ড ২০০-র পার করান।

দিল্লির হয়ে কুলদীপ যাদব ও বিপ্রজ নাইগম দুটি করে উইকেট নেন। তবে ম্যাচের সেরা করুণই। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা নায়ার, বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে ৭৭৯ রান করেছিলেন, যার প্রতিফলন দেখা গেল আইপিএলের মঞ্চেও।

এই ইনিংস যেন করুণ নায়ারের 'কামব্যাক স্টেটমেন্ট'— স্পষ্ট বার্তা, তিনি এখনো ফুরিয়ে যাননি।


```