Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: পাডিক্কালের জায়গায় আরসিবি শিবিরে মায়াঙ্ক, ব্রুকের পরিবর্ত খুঁজে পেল দিল্লি

চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার দেবদত্ত পাডিক্কাল। চলতি আইপিএলে তিন নম্বরে নেমে ধারাবাহিকভাবে বেঙ্গালুরুকে ভরসা দিয়েছেন কর্ণাটকের এই ক্রিকেটার। ১০ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি।

IPL 2025: পাডিক্কালের জায়গায় আরসিবি শিবিরে মায়াঙ্ক, ব্রুকের পরিবর্ত খুঁজে পেল দিল্লি

মায়াঙ্ক-পাডিক্কাল

শেষ আপডেট: 8 May 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2025) এখন বিজনেস এন্ডে। প্লে অফের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাশাপশি চলছে নতুন ক্রিকেটার যোগদান পর্বও। এবারের আইপিএলে অবশ্য চোট পেয়ে ক্রিকেটারের ছিটকে যাওয়া ও সেই জায়গায় নতুন কাউকে নিয়ে আসার পালা বেশ কয়েকবার দেখা গিয়েছে। সেই ঘটনার পুনরাবৃত্তি ফের দেখা গেল। এবার তিন দলে হল তিন বদল।

প্লে অফের আগে বড় ধাক্কা খেয়েছে আরসিবি (RCB)। চোট (Injury) পেয়ে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার দেবদত্ত পাডিক্কাল (Debdutt Padikkal)। চলতি আইপিএলে তিন নম্বরে নেমে ধারাবাহিকভাবে বেঙ্গালুরুকে ভরসা দিয়েছেন কর্ণাটকের এই ক্রিকেটার। ১০ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। এবার জানা গেল, ডান দিকের হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় আর আইপিএলে খেলতে পারবেন না তিনি।

পাডিক্কালের জায়গায় বেঙ্গালুরু নিয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal)। গত মরশুমে খারাপ খেলার জন্য মহানিলামে কোনও দল পাননি মায়াঙ্ক। তবে আইপিএলে ১২৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি জাতীয় দলের হয়ে টেস্টে ওপেন করতে নেমে দ্বিশতক রানের ইনিংসও খেলেছিলেন তিনি।

এদিকে, ক্রিকেটার বদলেছে দিল্লি ক্যাপিটালসও। আইপিএল শুরুর আগেই নাম তুলে নিয়েছিলেন হ্যারি ব্রুক (Harry Brook)। এতদিন পর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করল দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। জানানো হয়েছে, নতুন ক্রিকেটার হিসাবে সেদিকুল্লাহ অটলকে (Sedikullah Atal) নেওয়া হচ্ছে।

আফগানিস্তানের ক্রিকেটার অটল ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫০৭ রান করেছেন। ২০২৩ সালে তাঁর অভিষেক হয়। আফগানদের হয়ে তিনটি ফরম্যাটেই খেলে ফেলেছেন তিনি। ১.২৫ কোটি টাকায় এবার তিনি যোগ দিচ্ছেন দিল্লিতে।

আইপিএল প্লে অফ থেকে ছিটকে যাওয়া রাজস্থান রয়্যালসও নতুন ক্রিকেটার নিয়েছে। নীতীশ রানা চোট পেয়ে আর প্রতিযোগিতায় খেলতে পারবেন না। তাঁর জায়গায় নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসকে। তিনি ৩৩টি টি-টোয়েন্টি খেলে ৯১১ রান করেছেন। প্রিটোরিয়াস এবার ৩০ লক্ষ টাকায় যোগ দিচ্ছেন রাজস্থানে।


```