Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: কেকেআর-বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট ঠিক কোনটা, খেলা ঘুরিয়ে দিলেন কে?

শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে শুরু করল বিরাট কোহলির দল।

IPL 2025: কেকেআর-বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট ঠিক কোনটা, খেলা ঘুরিয়ে দিলেন কে?

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 March 2025 07:15

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ২০২৫-এ (IPL 2025) দুর্দান্ত শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে শুরু করল বিরাট কোহলির দল। ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখালেন বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়া। ২২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু (KKR Vs RCB)।

প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান। অধিনায়ক অজিঙ্কা রাহানে ছিলেন দলের ভরসা। মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান রাহানে। সুনীল নারিনের সঙ্গে শতরানের জুটি গড়ে কেকেআরকে শক্ত ভিতের উপর দাঁড় করান। তবে শেষের দিকে ক্রুনাল পান্ডিয়া ও অন্যান্য বোলারদের দাপটে ছন্দপতন ঘটে কেকেআরের ইনিংসে।

ম্যাচের টার্নিং পয়েন্ট: কেকেআরের মিডল অর্ডারের ধস


ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল কেকেআরের মিডল অর্ডারের চরম ব্যর্থতা। প্রথম ১০ ওভারে দল ছিল ১০৭/১। ১৪ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪৩/৪। অথচ শেষ ৬ ওভারে তাঁরা তুলতে পারেন মাত্র ৩১ রান! অথচ ১৪ ওভারের পর স্কোর বোর্ডে দেখাচ্ছিল ২১৫ পর্যন্ত রান ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু বড় রান তোলার সম্ভাবনা থাকলেও কেকেআরের ব্যাটিং ধসের মুখে পড়ে শেষের দিকে।

রিঙ্কু সিং (১০ বলে ৯), আন্দ্রে রাসেল (৩ বলে ৪), রামানদীপ সিং (৯ বলে ৬) – কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ভেঙ্কটেশ আইয়ারও হতাশ করেছেন। মাত্র ৬ রান করে ফিরে গেছেন প্যাভেলিয়নে। 

আরসিবির হয়ে এদিন বল হাতে বাজিমাত করেছেন ক্রুনাল পান্ডিয়া। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে কেকেআরের ব্যাটিংকে চূর্ণ করে দেন তিনি। তাঁর বলেই বোল্ড হন ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং।

শেষ ওভারগুলোতে কেকেআর রান তুলতে পারেনি, বড় শট খেলার চেষ্টায় বারবার ব্যর্থ হন রামানদীপ, রাসেলরা। ব্যাটিং ব্যর্থতাই হয়ে দাঁড়াল কেকেআরের বিপর্যয়ের মূল কারণ। সহজেই লক্ষ্য তাড়া করে আরসিবি ম্যাচ জিতে নেয়। কোহলি ৫৯ রানে অপরাজিত থাকেন, ফিল সল্ট করেন ৫৬ রান। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ক্রুনাল পান্ডিয়া ও আরসিবির বোলিং।


```