Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

IPL 2025: ২০১৯ পর এই প্রথম ইডেনে রাজস্থান বধ কেকেআরের, দ্বিতীয়বার এক রানে জিতল নাইটরা

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত, কেকেআর তাদের ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ছয়টি ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। পাশাপাশি ২০১৯ সাল থেকে রবিবারের ম্যাচের আগে পর্যন্ত রাজস্থান ইডেন গার্ডেনে টানা তিনবার কেকেআরকে পরাজিত করেছে।

IPL 2025: ২০১৯ পর এই প্রথম ইডেনে রাজস্থান বধ কেকেআরের, দ্বিতীয়বার এক রানে জিতল নাইটরা

কেকেআরের সেলিব্রেশন

শেষ আপডেট: 5 May 2025 11:55

দ্য ওয়াল ব্যুরো: শেষ বেলায় ঘুম ভেঙেছে নাইটদের। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লির পর রবিবাসরীয় ইডেন গার্ডেনে টানটান উত্তেজনার ম্যাচে তারা হারিয়েছে রাজস্থান রয়্যালসকে (Rajastahn Royals)। এই দুই জয়ে হাসি ফিরেছে কেকেআর সমর্থকদের মধ্যে। তারা এখন স্বপ্ন দেখছে প্লে অফের (Play Off)।  

রবিবার রাজস্থান রয়্যালসকে এক রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল, যখন কেকেআর মাত্র এক রানে ম্যাচ জিতল। এর আগে, গত মরশুমে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) একই ব্যবধানে পরাজিত করেছিল।

রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর। আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসের সাহায্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে। জবাবে, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দুর্দান্ত ব্যাটিং করলেও দল ২০ ওভারে আট উইকেটে মাত্র ২০৫ রান করতে পারে। আইপিএলে এটি কেকেআরের সবচেয়ে ছোট ব্যবধানের জয়। একই সঙ্গে, ২০১৯ সালের পর, কলকাতা প্রথমবারের মতো তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে রাজস্থানকে পরাজিত করল।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত, কেকেআর তাদের ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে ছয়টি ম্যাচ জিতেছে এবং একটিতে হেরেছে। পাশাপাশি ২০১৯ সাল থেকে রবিবারের ম্যাচের আগে পর্যন্ত রাজস্থান ইডেন গার্ডেনে টানা তিনবার কেকেআরকে পরাজিত করেছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের প্লে অফে পৌঁছনোর আশা এখনও রয়েছে। কেকেআর ১১টি ম্যাচে পাঁচটি জয়, পাঁচটি পরাজয় এবং একটি ড্র-সহ ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে, রাজস্থান ইতিমধ্যেই শেষ চারের দৌড় থেকে বিদায় নিয়েছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম স্থানে। রাজস্থান ১২টি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে এবং নয়টিতে হেরেছে।


```