Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: গ্লেন ফিলিপসের বিকল্প খুঁজে পেল জিটি, দলে আসছেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক

নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসের জায়গায় গুজরাত শিবিরে আসছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার দাসুন শানাকা। নিলামে ফিলিপসকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনেছিল গুজরাত।

IPL 2025: গ্লেন ফিলিপসের বিকল্প খুঁজে পেল জিটি, দলে আসছেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক

দাসুন শানাকা

শেষ আপডেট: 18 April 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: কুঁচকির চোটের জন্য বাড়ি ফিরে গিয়েছেন দলের অন্যতম ভরসা। এবার সেই শূন্যস্থান পূরণ করতে বিকল্প খুঁজে পেয়েছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপসের (Glenn Phillips) জায়গায় গুজরাত শিবিরে আসছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার দাসুন শানাকা (Dasun Shanaka)

নিলামে ফিলিপসকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনেছিল গুজরাত। কিন্তু ফিল্ডিং করার সময় তিনি আহত হন এবং পুরো মরশুমের জন্য দলের বাইরে চলে যান। অবশ্য চলতি মরশুমে একটি ম্যাচেও প্রথম একাদশে স্থান হয়নি কিউয়ি অলরাউন্ডারের।

শ্রীলঙ্কার হয়ে ১০২টি টি-২০ ম্যাচ খেলেছেন শানাকা। তিনি ২০২৩ সালেও গুজরাত টাইটান্সের সঙ্গে ছিলেন। সেই মরশুমে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। এবার তাঁকে ৭৫ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিয়েছে জিটি।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ফিলিপস আহত হন। সেই ম্যাচে ২৮ বছর বয়সি ফিলিপস বদলি হিসাবে মাঠে নেমেছিলেন। বাউন্ডারি থামাতে গিয়ে আহত হন তিনি।

গুজরাত টাইটানস একটি বিবৃতি জারি করে ফিলিপসের চোট নিশ্চিত করার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।

গুজরাত বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তারা ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে এবং দুটিতে হেরেছে। গুজরাতের আট পয়েন্ট এবং তাদের নেট রান রেট +১.০৮১।

উল্লেখ্য, এই বছরের শুরুতে শানাকা একটি বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে একই দিনে দু’টি দেশে ম্যাচ খেলার অভিযোগ আনা হয়েছিল। যার কারণে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) কর্তৃক তদন্তের মুখোমুখিও হয়েছিলেন। শানাকার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চোটের ভান করে ঘরোয়া টুর্নামেন্ট মেজর লিগ থেকে আইএলটি২০ (ILT20)-তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য নাম প্রত্যাহার করেছিলেন। অভিযোগ উঠেছিল, মাথায় আঘাতের (মাথায় বল আঘাতের ফলে অজ্ঞান হওয়ার মতো অবস্থা) ভান করেছিলেন তিনি। মেজর লিগ টুর্নামেন্টে মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে সিংহলিজ স্পোর্টস ক্লাবের তিন দিনের ম্যাচের প্রথম দুই দিন খেলার পর শানাকা ম্যাচ থেকে সরে গিয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে যান।


```