
প্রকাশ্যে এল আইপিএল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সুচি
শেষ আপডেট: 16 February 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে যাবতীয় অপেক্ষার অবসান। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল হতে না হতেই ২০২৫ আইপিএল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হল। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। দেশের মোট ১৩ ভেন্যুতে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। এছাড়া দ্বিতীয় ম্যাচটি রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আয়োজন করা হবে।
এবারের টুর্নামেন্টে মোট ৭৪ ম্যাচের আয়োজন করা হবে। তবে সবাই আপাতত ২৩ মার্চের দিকে তাকিয়ে রয়েছেন। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মহাযুদ্ধের আয়োজন করা হচ্ছে। দুটো দলই এখনও পর্যন্ত ৫ বার করে আইপিএল খেতাব জয় করেছে। দলের দলের ফ্যান ফলোয়িংও যথেষ্ট রয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৫ মে কলকাতায় আয়োজন করা হবে।
IPL 2025 Schedule#IPL2025#MSDhoni pic.twitter.com/4m6IkluvvT
— ROMAN_ROY (@Royshib25) February 16, 2025
KOLKATA KNIGHT RIDERS SCHEDULE FOR IPL 2025 ???? pic.twitter.com/EHQQ38SQvI
— Johns. (@CricCrazyJohns) February 16, 2025
ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, মইন আলি, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, অজিঙ্কা রাহানে, রোভম্যান পাওয়েল, উমরান মালিক, মণীশ পাণ্ডে, অনুকূল রায়, লুভিন্থ শিশোদিয়া, মায়াঙ্ক মার্কণ্ডে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা, রমনদীপ সিং।