Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ধর্মশালায় ভাগ্য ফিরল পাঞ্জাবের, ১২ বছর বাদে নজির গড়লেন অধিনায়ক শ্রেয়স

কাল ম্যাচ আয়োজিত হয় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই মাঠ পাঞ্জাব শিবিরের কাছে ঐতিহাসিকভাবে খুব একটা পয়মন্ত নয়।

IPL 2025: ধর্মশালায় ভাগ্য ফিরল পাঞ্জাবের, ১২ বছর বাদে নজির গড়লেন অধিনায়ক শ্রেয়স

শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 5 May 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেতাব জেতেন। অধিনায়ক হিসেবে। মহা নিলামে কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়স আইয়ারকে ধরে রাখেনি, ছেড়ে দেয়। কিনে নেয় পাঞ্জাব সুপার কিংস। প্রায় ২৬ কোটি টাকার বিনিময়ে।

তাঁর পেছনে এতখানি টাকা বরাদ্দ করে যে খুব একটা ভুল করেনি পাঞ্জাব শিবির, তার নজির ফের একবার পেশ করলেন শ্রেয়স। এমনিতে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে পাঞ্জাব। গতকাল লখনউ সুপার জায়ান্টসকে ৩৭ রানে পরাস্ত করে টেবিলে দু’নম্বরে উঠে এসেছে তারা। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন শ্রেয়স, অধিনায়ক হিসেবেও টিমকে ক্রমশ প্লে-অফের রাস্তায় টেনে নিয়ে চলেছেন।

লখনউকে হারিয়ে শুধু দু’পয়েন্ট নয়, পাশাপাশি অনন্য নজিরও গড়েছেন শ্রেয়স আইয়ার। কাল ম্যাচ আয়োজিত হয় ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই মাঠ পাঞ্জাব শিবিরের কাছে ঐতিহাসিকভাবে খুব একটা পয়মন্ত নয়। ১৪ ম্যাচে মাত্র ছ’টিতেই জয় লাভ করেছে তারা। এর আগে এখানে জিতে পাঞ্জাব অধিনায়ক হিসেবে মাঠ ছেড়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। সেটাও ১২ বছর আগে। গিলক্রিস্ট নিজেই পাঁচটি ম্যাচ জেতেন। বাকি একটি জিতেছেন শ্রেয়স, গতকাল।

লড়াইয়ের আগে ধর্মশালায় খারাপ ফর্ম নিয়ে চাপে ছিলেন? প্রশ্নের জবাবে পাঞ্জাব অধিনায়কের বক্তব্য, ‘ভাল লাগছে এটা ভেবে যে, মাঠে নামার আগে এতকিছু আমার জানাই ছিল না। নেমেছিলাম জয়ের উদ্দেশ্যে। এটা আমার সবসময়ের লক্ষ্য। আইপিএলে এখনও পর্যন্ত ভাগ্য সঙ্গ দিয়েছে। আর তার কারণ কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা দেখানো। সবাই সঠিক সময়ে এগিয়ে এসেছে। নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করেছে।‘

যদিও ইতিবাচকতার পাশাপাশি দলের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন শ্রেয়স। বলেছেন, ‘আমাদের একটি বিষয় ঠিক করতে হবে। আরও সচেতনতা দেখানো জরুরি ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করা প্রয়োজন। আমাদের নিজেদের দক্ষতায় আস্থা রাখতে হবে। পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তা করা ঠিক হবে না। ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের জিতে যেতে হবে।‘


```