Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

IPL 2025: জাতীয় দলে ব্রাত্য হতেই কেকেআর শিবিরে প্রাক্তন নাইট

কোন ভূমিকায় কেকেআর শিবিরে ফিরলেন অভিষেক নায়ার, সেটা নিয়ে জল্পনা থাকছে। কারণ কেকেআরের সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রথমে অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসাবে উল্লেখ করা হয়। পরে ওই পোস্টটিকে মুছে দিয়ে লেখা হয়, অভিষেক নায়ার স্বাগতম।

IPL 2025: জাতীয় দলে ব্রাত্য হতেই কেকেআর শিবিরে প্রাক্তন নাইট

অভিষেক নায়ার

শেষ আপডেট: 19 April 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ১৭তম সংস্করণে (IPL 17th Edition) চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই দলের চানক্য ছিলেন গৌতম গম্ভীর (Goutam Gambhir)। আর তাঁর সঙ্গী ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার প্রধানত নাইটদের ব্যাটিং বিভাগের দেখাশোনা করতেন।

গৌতমের একদা কাছের মানুষ নায়ারের হাত ধরেই অঙ্গকৃষ রঘুবংশী কেকেআরের প্রথম একাদশে জায়গা পাকা করে নিয়েছেন। ব্যাটার সুনীল নারাইন গত বার ছিলেন বিধ্বংসী ফর্মে। অভিষেকের কাজ নিয়ে গতবার সন্তুষ্ট ছিল কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু কেকেআর হেডকোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর সহকারী হিসাবে নিয়ে যান অভিষেক নায়ারকে।

গৌতি ও নায়ারের অভাব যে এবার পূর্ণ করতে পারেনি চন্দ্রকান্ত পণ্ডিত ও ডোয়েন ব্র্যাভোরা, এটা পরিষ্কার। ব্যাটারদের ব্যর্থতায় এবারের আইপিএলে জয়ের খুব কাছে এসেও পয়েন্ট খোয়াতে হয়েছে নাইটদের। অজিঙ্কা রাহানে ও রঘুবংশী ছাড়া কারওর মধ্যেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না।

পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ স্থানে বাদশা খানের দল। সাত ম্যাচের চারটিতে হেরে পয়েন্ট ৬। বোলারদের সপ্রতিভ দেখালেও ম্যাচ হারার জন্য আঙুল উঠছে ব্যাটারদের দিকে। পঞ্জাবের বিরুদ্ধে ১১১ রানও ডিফেন্ড করতে পারেনি কেকেআর। এই আবহে এল খুশির খবর। কলকাতা নাইট রাইডার্সে ফিরে আসছেন অভিষেক নায়ার।

সদ্য বোর্ড তাঁকে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে। তাই নায়ার ফিরলেন কলকাতায়। তবে কোন ভূমিকায় কেকেআর শিবিরে ফিরলেন অভিষেক নায়ার, সেটা নিয়ে জল্পনা থাকছে। কারণ কেকেআরের সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রথমে অভিষেক নায়ারকে সহকারী কোচ হিসাবে উল্লেখ করা হয়। কিন্তু তারপর ওই পোস্টটিকে মুছে দেওয়া হয়। সেখানে শুধু লেখা হয়েছে, অভিষেক নায়ার স্বাগতম।


```