Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: বিমানবন্দরে হুইলচেয়ারে বসে ভক্ত, সেলফির আবদার মেটালেন ধোনি

বিমানবন্দরে ধোনি যখন নিরাপত্তা কর্মীদের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর চোখ পড়ে এক ভক্তের উপর। ওই ভক্ত ধোনির সঙ্গে ছবি তোলার আবদার করেন। ধোনি কিছুক্ষণ থেমে ভক্তের দিকে এগিয়ে যান ও তাঁর ফোনটি নিয়ে সেলফি তোলেন।

IPL 2025: বিমানবন্দরে হুইলচেয়ারে বসে ভক্ত, সেলফির আবদার মেটালেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 17 April 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: ফের বাইশ গজের দুনিয়ায় রব উঠেছে, ‘মাহি মার রাহা হ্যায়’। ফের এমএসডিকে দেখা গিয়েছে ‘ফিনিশার অবতারে’। ৪৩-এর মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এখনও ম্যাচ জেতাতে সিএসকের প্রধান ভরসা।

মাঠের ধোনিতো মন্ত্রমুগ্ধ করে রেখেছে দর্শকদের। এবার বাইশ গজের বাইরেও ধরা পড়ল মাহির মানবিক মুখ। আবারও চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আচরণ ভক্তদের মন জয় করেছে। বিমানবন্দরে (Airport) ধোনি তাঁর মানবিকতার পরিচয় দিয়েছেন। হুইলচেয়ারে (Wheel Chair) বসে থাকা এক বয়স্ক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলে ধোনি বুঝিয়ে দিয়েছেন, এখনও মাটিতেই রয়েছে তাঁর পা ছিলেন।

বিমানবন্দরে ধোনি যখন নিরাপত্তা কর্মীদের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন তাঁর চোখ পড়ে এক ভক্তের উপর। ওই ভক্ত ধোনির সঙ্গে ছবি তোলার আবদার করেন। ধোনি কিছুক্ষণ থেমে ভক্তের দিকে এগিয়ে যান ও তাঁর ফোনটি নিয়ে সেলফি তোলেন।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং প্রচুর দর্শক মাহির আচরণের প্রশংসা করছেন। অধিনায়ক হিসাবে ভারতকে দু’টি বিশ্বকাপ এনে দেওয়া ধোনি অনেকবারই এরকম ভাবে মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। ভক্তদের সঙ্গে তাঁর আচরণ সবসময়ই সহজ। তাঁকে প্রায়শই ভক্তদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়, বিশেষ করে তাঁর নিজের শহর রাঁচিতে।


```