Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: পাঞ্জাব ম্যাচের আগে নাইট শিবিরে বাড়তি অক্সিজেন, চোট সারিয়ে ফিরলেন এই পেসার

২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল অভিষেক হয় উমরানের। তাঁর ১৫৭ কিমি/ঘণ্টা গতির বোলিং সকলের নজর কেড়ে নিয়েছিল। খুলে গিয়েছিল ভারতীয় দলের দরজাও। কিন্তু ইনজুরি তাঁর কেরিয়ারকে পিছিয়ে দেয়।

IPL 2025: পাঞ্জাব ম্যাচের আগে নাইট শিবিরে বাড়তি অক্সিজেন, চোট সারিয়ে ফিরলেন এই পেসার

উমরান মালিক

শেষ আপডেট: 25 April 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। প্লে অফে (Play Off) উঠতে গেলে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা কেকেআরের যেন শনির দশা চলছে। শনিবারও শনির দশা না কাটলে প্লে অফ প্রায় অসম্ভব হয়ে উঠবে। এর মধ্যেই বাড়তি অক্সিজেন প্রবেশ করল বলিউডের বাদশার দলে।

কাশ্মীরের দ্রুতগতির পেসার উমরান মালিক (Umran Malik) কেকেআর শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি অবশ্য নতুন করে নাইটদের দলে যোগদান করছেন না। চলতি মরশুমের শুরুতেই ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন। মার্চ মাসে তাঁর বদলি হিসাবে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে দলে নিয়েছিল কেকেআর। এখন দেখার শনিবারের ম্যাচে তাঁকে নাইটরা ব্যবহার করে কি না।

২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএল অভিষেক হয় উমরানের। তাঁর ১৫৭ কিমি/ঘণ্টা গতির বোলিং সকলের নজর কেড়ে নিয়েছিল। খুলে গিয়েছিল ভারতীয় দলের দরজাও। কিন্তু ইনজুরি তাঁর কেরিয়ারকে পিছিয়ে দেয়।

২০২২ সালে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন এই কাশ্মীর তরুণ। আইপিএল ২০২৪-এ তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। মোট ২৬টি আইপিএল ম্যাচে তিনি ২৯ উইকেট নিয়েছেন। কিন্তু ২০২২ ছাড়া কখনও পুরো মরশুম খেলতে পারেননি।

গত বছর নভেম্বরে উমরান দাবি করেছিলেন, ২০০ শতাংশ ফিট তিনি। কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু বিসিসিআই-এর সেন্টার অব এক্সিলেন্স থেকে তখন তিনি ক্লিয়ারেন্স পাননি। এবার তিনি সম্পূর্ণ ফিট হয়ে দলে যোগ দিয়েছেন। এখন দেখার তাঁর কাঁধে ভর দিয়ে প্লে অফে উঠতে পারে কি না কেকেআর।


```