Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: কঠোর শাস্তির খাঁড়া, ২ বছর নির্বাসিত হতে পারেন দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটার

এবারের মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি সরফরাজ খানের প্রতি আগ্রহ প্রকাশ করেনি।

IPL 2025: কঠোর শাস্তির খাঁড়া, ২ বছর নির্বাসিত হতে পারেন দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটার

আপাতত কোমর বেঁধে প্রস্তুতি শুরু করেছে দিল্লি ক্যাপিটালস

শেষ আপডেট: 13 March 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস বড়সড় ধাক্কা খেয়েছে। আর সেই ধাক্কা দিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার হ্যারি ব্রুক। তিনি যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে নামবেন, তা মোটামুটি নিশ্চিত ছিল। আর সেকারণেই দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৬.২৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। কিন্তু, আচমকাই বেঁকে বসেছেন তিনি। আইপিএল টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করার পাশাপাশি জানিয়ে দিয়েছেন খেলতে পারবেন না। এই সিদ্ধান্ত গ্রহণের পর আইপিএল কমিটি তাঁকে নির্বাসিত করতে পারে।

আসলে, আইপিএল টুর্নামেন্টের একটি নিয়মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোনও বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দেয় যে খেলতে পারবে না, তাহলে এই টুর্নামেন্টে তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। আশা করা হচ্ছে, হ্যারি ব্রুক নাম প্রত্যাহার করার পর ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাগ্যের চাকা ঘুরতে পারে। প্রসঙ্গত, এবারের মেগা অকশনে কোনও ফ্র্যাঞ্চাইজি সরফরাজ খানের প্রতি আগ্রহ প্রকাশ করেনি। এবার দিল্লি ক্যাপিটালসে তাঁর 'ঘর ওয়াপসি' হতে পারে।

কিন্তু, আসন্ন আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন কে? ইতিপূর্বে, আশা করা হয়েছিল যে কেএল রাহুলের হাতে এই অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে। তবে সূত্রের খবর, রাহুলই নাকি অধিনায়কত্ব নিতে নিমরাজি। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, অক্ষর প্যাটেলের হাতে এই অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অক্ষর যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। তাঁর অলরাউন্ড দক্ষতার দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিপূর্বে অক্ষর একটি ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন। একটি ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে নির্বাসিত করা হয়েছিল। সেই ম্যাচে অক্ষর দায়িত্ব সামলেছিলেন।


```