Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: বেলাইন চেন্নাই এক্সপ্রেস, শীর্ষে বেঙ্গালুরু

রিঙ্কু সিং ভিলেন বানিয়ে ছিলেন। সেই যশ দয়াল (Josh Dayal) এখন আরসিবির (RCB) প্রধান ভরসা। শেষ ওভারে তাঁর ওপরই ভরসা রাখে  বেঙ্গালুরু।

IPL 2025: বেলাইন চেন্নাই এক্সপ্রেস, শীর্ষে বেঙ্গালুরু

চেন্নাইকে হারিয়ে শীর্ষে আরসিবি

শেষ আপডেট: 4 May 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: রিঙ্কু সিং ভিলেন বানিয়ে ছিলেন। সেই যশ দয়াল (Josh Dayal) এখন আরসিবির (RCB) প্রধান ভরসা। শেষ ওভারে তাঁর ওপরই ভরসা রাখে  বেঙ্গালুরু। আর সেই ভরসার দামও দিয়ে চলেছেন যশ দয়াল। এদিনও শেষ ওভারে বল করতে এসে আরসিবিকে জিতিয়েই নায়ক বনে গেলেন দয়াল।
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে পয়েন্ট টেবিলের (Point Table) ফার্স্ট  বয় (Topper) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার রাতে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল আরসিবি। টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় চেন্নাই। শুরুতে ভাল ব্যাটিং করেন আরসিবির ওপেনাররা। জ্যাকব বেথেল ও বিরাট কোহলি ঝড় তোলের চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে। দু’জনে মিলে ৯৭ রান তোলেন। ৩৩ বলে ৫৫ রান করেন বেথেল। অন্যদিকে ৩৩ বলে ৬২ রান করেন বিরাট। ৫টি চার ও ৫টি ছক্কা মারেন কোহলি। তবে দুই ওপেনার বাদে বাকি ব্যাটাররা সেভাবে মেলে ধরতে পারেননি।


দেবদত্ত পাডিক্কাল (১৭), অধিনায়ক রজত পাতিদার (১১) ও রোমারিও শেপার্ড (অপরাজিত ৫৩) রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট ২১৩ রান করে আরসিবি।

জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুলে নেয় চেন্নাই। ২ রানে জয় পায় আরসিবি। ১৭ বছরের আয়ুশ মাত্রে ৪৮ বলে ৯৪ রান করেন। পাশাপাশি জাদেজা করেন অপরাজিত ৭৭ রান। শেষ পর্বে শিবম দুবে চেষ্টা করেও ম্যাচ জেতাতে পারেননি। এই ম্যাচের পর চেন্নাই লাস্ট বয়ই থাকল। পাশাপাশি ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল আরসিবি। প্লে অফ যে তাদের নিশ্চিত, এটা বলাই যায়।


```