Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

IPL 2025: ১৪ নয় বৈভবের আসল বয়স ১৬, দাবি দুই প্রতিবেশীর

একটি ভাইরাল ভিডিওতে দু’জন ব্যক্তি দাবি করছেন যে, বৈভবের আসল বয়স ১৬ বছর। পাশাপাশি দু'জনেই জানিয়েছেন, তাঁরা বৈভবের গ্রামেরই বাসিন্দা।

IPL 2025: ১৪ নয় বৈভবের আসল বয়স ১৬, দাবি দুই প্রতিবেশীর

বৈভব সূর্যবংশী

শেষ আপডেট: 2 May 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) কিশোর (Boy) বৈভব সূর্যবংশী (Baivab Suryabangshi) তাঁর ব্যাটিং নিয়ে যতটা আলোচনায় এসেছে, ততটাই হয়তো আলোচনা হচ্ছে তার বয়স (Age) নিয়েও। প্রশ্ন উঠেছে, বাস্তবিকই কি তার বয়স ১৪ বছর। বৈভবের নাম না করে বয়স নিয়ে খোঁচা দিয়েছেন ভারতের অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংও।

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন বৈভব। আইপিএলে সবচেয়ে কম বয়সি এবং দ্রুততম ভারতীয় খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি করেছে বিহারের এই কিশোর। তবে তার ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে বয়স নিয়ে বিতর্কও। সোশ্যাল মিডিয়াতেও বৈভবের বয়স নিয়ে তুমুল চর্চা চলছে। সেখানে পক্ষে-বিপক্ষে দুই রকম মতই শোনা যাচ্ছে।

এরই মধ্যে নিজেদের বৈভবের গ্রামের বাসিন্দা (Neighbors) দাবি করে দু’জন ব্যক্তি দাবি করেছেন বৈভবের আসল বয়স (Original Age) ১৬। আর এই নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

বিহারের সমস্তিপুর জেলার তাজপুরের বাসিন্দা বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। দু’বছর আগে একটি পুরনো সাক্ষাৎকারে, বৈভব নিজেকে ১৪ বছর বয়সি বলে জানিয়েছিল, কিন্তু নথিতে তার জন্ম তারিখ ২৭ মার্চ ২০১১ হিসাবে লিপিবদ্ধ আছে। এদিকে, একটি ভাইরাল ভিডিওতে (Viral Video) দু’জন ব্যক্তি দাবি করছেন যে, বৈভবের আসল বয়স ১৬ বছর। পাশাপাশি দু'জনেই জানিয়েছেন, তাঁরা বৈভবের গ্রামেরই বাসিন্দা। ভিডিওতে, এই দুই ব্যক্তি আরও বলেছেন, বৈভবের বাবার কঠোর পরিশ্রমের কারণে, সে আজ ক্রিকেটে সফল হয়েছে।

আইপিএলে এবারই অভিষেক হয়েছে বৈভবের। অভিষেক ম্যাচে করেছিল ৩৪ রান। সেই ম্যাচে আউট হওয়ার পর তার চোখের জল সবার চোখ ভিজিয়ে দিয়েছিল। এর পরের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে বৈভব করে ১৬ রান। তৃতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে গোটা ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নেয় সে। তবে ১ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বৈভবের ব্যাট কথা বলেনি। মাত্র ২ বল খেলে এবং খাতা না খুলেই আউট হয় এই কিশোর।


```