Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লখনউয়ে আজ কলকাতা বনাম কলকাতার লড়াই, নবাবের শহরে দাদাগিরি

লখনউয়ের মালিকানা থেকে ম্যানেজমেন্ট সবটাই নিয়ন্ত্রিত হয় কলকাতা থেকে। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ও বহুজাতিক আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সদর দফতর কলকাতার ধর্মতলায়। উল্টোদিকে, এই মুহূর্তে দিল্লির অন্যতম প্রখর মস্তিষ্ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে, যৌথভাবে তিনি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কিনেছিলেন আইএসএলের ফুটবল ফ্র্যাঞ্চাইজি।

লখনউয়ে আজ কলকাতা বনাম কলকাতার লড়াই, নবাবের শহরে দাদাগিরি

খেলা লখনউতে, অথচ প্রাণকেন্দ্র কলকাতা

শেষ আপডেট: 12 April 2024 15:59

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার-জায়ান্টস। অথচ কোথাও গিয়ে এই লড়াইতে দুই পক্ষেই যেন জড়িয়ে গিয়েছে কলকাতা। 

আইপিএলে লখনউ সুপার-জায়ান্টস একেবারে নতুন দল। ২০২১ সালে আইপিএলের গভর্নিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, দু'টি নতুন দলকে নেওয়া হবে এবারের আইপিএলে। সেইমত, আমেদাবাদ ও লখনউ, দুই শহরের জন্য ফ্র্যাঞ্চাইজি তৈরির কাজ শুরু হয়। মালিকানার জন্য নিলাম ডাকা হয় সেপ্টেম্বরে। সেইমত, দরপত্র হাঁকতে শুরু করে বিভিন্ন সংস্থা। গুজরাতের জন্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয় আদানি গোষ্ঠী, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার-সহ একাধিক সংস্থার। শেষে ৫০০০ কোটি টাকার বেশি দিয়ে দরপত্র চূড়ান্ত করে ফেলে সিভিসি ক্যাপিটালস।

তবে বিডের লড়াইতে ঝড় তুলে দেয় লখনউ। তাদের জন্য ৭০৯০ কোটি টাকার এক বিরাট অঙ্কের দর হাঁকে কলকাতার আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী। সূত্রের খবর, লখনউ ও আমেদাবাদ ছাড়াও ইন্দোর, ধর্মশালা, কটক ও গুয়াহাটির জন্য বিড খোলা হয়েছিল। সঞ্জীব গোয়েঙ্কার গোষ্ঠী ইন্দোরের জন্যও আগ্রহী ছিল। কিন্তু শেষ অবধি লখনউকেই চূড়ান্ত করে তারা। 

লখনউয়ের মালিকানা থেকে ম্যানেজমেন্ট, বস্তুত সবটাই নিয়ন্ত্রিত হয় কলকাতা থেকে। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ও বহুজাতিক আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সদর দফতর কলকাতার ধর্মতলায়। কলকাতার বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসি, হলদিয়া পাওয়ার, স্পেনসার রিটেল, কোয়েস্ট শপিং মল, বাণিজ্য পত্রপত্রিকা 'ওপেন'-সহ একাধিক ক্ষেত্রে ব্যবসা আছে তাঁদের। 

উল্টোদিকে দিল্লি ক্যাপিটালসের মালিকানা যৌথভাবে রয়েছে জিএমআর গোষ্ঠী এবং সজ্জন জিন্দলের নেতৃত্বাধীন জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে। আইপিএলে তাদের যাত্রা শুরু হয়েছিল 'দিল্লি ডেয়ারডেভিলস' নাম দিয়ে, ২০১৯ সালের আইপিএলে নাম বদলে রাখা হয় 'দিল্লি ক্যাপিটালস'। একবারও চ্যাম্পিয়ন না হওয়া, একবার মাত্র ফাইনালে ওঠা দিল্লির কপাল ফেরাতেই নাকি নাম বদল করা হয়, কানাঘুষো রটেছিল। পরে দিল্লির মেন্টর ও ডিরেক্টর করে আনা হয় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তে দিল্লির অন্যতম প্রখর মস্তিষ্ক সৌরভ, সঙ্গে রয়েছেন কোচ রিকি পন্টিং।

ঘটনাচক্রে, আইএসএল ফুটবলে আবার সঞ্জীব গোয়েঙ্কা ও সৌরভ গঙ্গোপাধ্যায় যৌথভাবে কিনেছিলেন কলকাতা ফ্র্যাঞ্চাইজি 'অ্যাটলেটিকো দে কলকাতা'। পরে সেই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে আসে স্পেনের আতলেতিকো মাদ্রিদ ক্লাব, সৌরভও নিজের শেয়ার বিক্রি করে দেন। এখন সেই দলের জায়গা নিয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগান। দুই প্রাক্তন অংশীদারই আজ মুখোমুখি হতে চলেছেন একানা স্টেডিয়ামে।


```