Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুস্তিগিরদের সমর্থনে ঊষাদের সাত সদস্যের কমিটিতে বাংলার দোলা, আসরে ফুটবলের কল্যাণও

দ্য ওয়াল ব্যুরো: সবদিক থেকে চাপে পড়ে যাচ্ছেন ব্রিজভূষণ সিং (Brij Bhushan Sharan Singh)। ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত করে ভারতীয় অলিম্পিক সংস্থা সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে (IOA forms seven-member committee)।

কুস্তিগিরদের সমর্থনে ঊষাদের সাত সদস্যের কমিটিতে বাংলার দোলা, আসরে ফুটবলের কল্যাণও

শেষ আপডেট: 20 January 2023 17:13

দ্য ওয়াল ব্যুরো: সবদিক থেকে চাপে পড়ে যাচ্ছেন ব্রিজভূষণ সিং (Brij Bhushan Sharan Singh)। ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদের বিরুদ্ধে তদন্ত করে ভারতীয় অলিম্পিক সংস্থা সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে (IOA forms seven-member committee)।

এতদিন নিশ্চুপ ছিলেন সোনার রানি পিটি ঊষা। শুক্রবার তিনি কুস্তিগিরদের সমর্থনে নড়েচড়ে বসলেন। তিনি যন্তরমন্তরে ভিনেশ, বজরংদের সঙ্গে গিয়ে দেখা করেন। শুধু তাই নয়, ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যে যৌন হয়রানির অভিযোগ রয়েছে, তার তদন্ত ভার নিজেদের হাতে তুলে নিয়েছেন।

এদিন জরুরী ভিত্তিতে ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান ঊষা সভা ডাকেন। তিনি একটি কমিটি গঠন করেন। সেই তালিকায় রয়েছেন বাংলার নামী তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্থান পেয়েছেন বক্সার মেরি কম। ঊষার ওই কমিটিতে কারা স্থান পাবেন, তা ঠিক করার সেই সভায় ছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও।

তিনিও এই বিষয়ে আসরে নামলেন। কারণ ব্রিজভূষণ সিং হরিয়ানার সাংসদ, আবার কল্যাণও বিজেপি-র নেতা। তাই তিনি কতটা এই বিষয়ে নিরপেক্ষ থাকতে পারেন, সেটাই দেখার। যদিও এদিনের সভায় প্রথম থেকেই সরব ছিলেন ফুটবলের কল্যাণ।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে অবশ্য ব্রিজভূষণকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীওঈ হস্তক্ষেপ করেছেন। ভিনেশ ফোগতের অভিযোগের ভিত্তিতেই এমন আলোড়ন পড়ে গিয়েছে।

হার অভ্যাস করে ফেলেছে ইস্টবেঙ্গল, ফের ঘরের মাঠে পয়েন্ট নষ্ট লাল হলুদের


```