Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হৃদরোগে আক্রান্ত ইনজামাম, লাহোরের হাসপাতালে হল অস্ত্রোপচারও

দ্য ওয়াল ব্যুরো: আবারও ক্রীড়াজগতে হৃদরোগের প্রকোপ দেখা দিয়েছে, এবার ইনজামাম উল হক (Inzamam ul Haq)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে লাহোরের হাসপাতালে ভর্তি রয়েছেন। বিগত কিছুদিন ধরেই বুকে ব্যথার পর সোমবারই

হৃদরোগে আক্রান্ত ইনজামাম, লাহোরের হাসপাতালে হল অস্ত্রোপচারও

শেষ আপডেট: 28 September 2021 06:51

দ্য ওয়াল ব্যুরো: আবারও ক্রীড়াজগতে হৃদরোগের প্রকোপ দেখা দিয়েছে, এবার ইনজামাম উল হক (Inzamam ul Haq)। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে লাহোরের হাসপাতালে ভর্তি রয়েছেন। বিগত কিছুদিন ধরেই বুকে ব্যথার পর সোমবারই টেস্ট করে দেখা যায় ইনজির হার্ট অ্যাটাক হয়েছে। ৫১ বছর বয়সী ইনজামাম বুকে ব্যথা অনুভব করায় আগেও তাঁর পরীক্ষা করা হয়, তবে তাতে কিছু ধরা পড়েনি। কিন্তু ব্যথা না কমায় সোমবার ফের তাঁর টেস্ট করাতেই দেখা যায় তাঁর ধমনীতে ভালরকম ব্লকেজ রয়েছে। আরও পড়ুন: ফের অন্ধকারে যুবভারতী, তবে আলো ফিরতেই ডুরান্ড ফাইনালে মহামেডান তড়িঘড়ি তাঁকে লাহোরের হাসপাতালে সার্জারির জন্য ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় সেখানেই তাঁর অ্যাঞ্জিপ্লাস্টি করা হয়। সার্জারির পর ইনজির এজেন্ট জানান তিনি বর্তমানে স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, ইনজির অবস্থা ভাল, তিনি স্বাভাবিক রয়েছেন। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অবশ্যই আসবে তাঁর নাম। অসম্ভব প্রতিভাবান এই ব্যাটসম্যান নিজের ব্যাপারে বরাবরই উদাসীন ছিলেন। তিনি ওয়ান ডেতে পাকিস্তানের সর্বোচ্চ ও টেস্ট ক্রিকেট তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০০৭ সালে অবসর গ্রহণের পর পাক দলের মুখ্য নির্বাচক থেকে ব্যাটিং পরামর্শদাতা, একাধিক দায়িত্ব পালন করেছেন নানা সময়ে। আফগানিস্তানের কোচের ভূমিকায়ও ইনজামাম বেশ কিছুদিন ছিলেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```