Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ ইনজামামের

চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ করলেন ইনজামাম উল হক। তিনি পাক টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের নামে বল বিকৃতির অভিযোগ করেছেন।

আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ ইনজামামের

আর্শদীপের বিরুদ্ধে অভিযোগ ইনজামামের।

শেষ আপডেট: 26 June 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বল বিকৃতির গুরুতর অভিযোগ করলেন ইনজামাম উল হক। তিনি পাক টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের পেসার আর্শদীপ সিংয়ের নামে বল বিকৃতির অভিযোগ এনেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, ‘‘আর্শদীপ কী করে প্রথম ওভার থেকে রিভার্স সুইং করছে! আমরা তো এতদিন জেনে এসেছি, বল যত পুরনো হবে, তত রিভার্স সুইং ভাল হবে। কিন্তু ম্যাচের শুরু থেকে কেউ রিভার্স সুইং করছে, আমি অন্তত দেখিনি।’’

তারপরেই ইনজি বলেছেন, ‘‘আর্শদীপ যখন বোলিং করবে, সেইসময় ভাল করে লক্ষ্য রাখা উচিত। আম্পায়াররা কী চোখে দেখতে পান না!’’ এই কথা বলার পরেই ইনজির ওপর চটেছেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের একাংশ। তাঁরাও পালটা বলেছেন, ‘‘আপনি কি খুব হতাশার মধ্যে রয়েছেন? না হলে নিজের দলের সমালোচনা না করে পরের দলকে নিয়ে পড়লেন কেন?’’

পাকিস্তানের নামী প্রাক্তন তারকার ব্যাখ্যা, ‘‘আর্শদীপ যদি ম্যাচের ১৫ বা ১৬ ওভার থেকে রিভার্স সুইং করত, কিছু বলার থাকত না। কিন্তু শুরু থেকে সেটি করলে সন্দেহ হতে বাধ্য।’’ ইনজির ধারণা, ভারতীয় দল বল বিকৃতি করছে। হয়তো আর্শদীপ করছে না, দলের মধ্যে অন্য কেউ বিকৃতি ঘটিয়ে তাকে দিচ্ছে। সেইজন্যই ভারতীয় দলের ম্যাচ হলে আম্পায়ারদের চোখ-কান খুলে রাখতে বলেছেন পাকিস্তানের পূর্বতন নির্বাচকপ্রধান।

তাঁর বক্তব্য, ‘‘এইভাবে যদি একটা দল আইসিসি-র থেকে সুবিধে পেতে থাকে, বাকি দলগুলি একদিন বিদ্রোহ ঘোষণা করবে। ইনজির তির যে রোহিতদের দলের দিকে, সেটি বুঝতে কারও বাকি নেই। ’’ 

চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন এই তরুণ পেস বোলার। তিনি সর্বাধিক উইকেটশিকারির দৌড়ে রয়েছেন। বুমরার মতো অভিজ্ঞ পেসারের পাশে মানিয়ে গিয়েছেন তিনি। রোহিতদের দলের অন্যতম সম্পদ ২৩ বছরের নবীন তারকা। 


```