দ্য ওয়াল ব্যুরো: আবারও আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) ম্যাচের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। এর মধ্যে ঘরোয়া ম্যাচ হলেও বছর দুয়েক কোনও আন্তর্জাতিক ম্যাচ স্বাভাবিকভাবেই পায়নি ক্রিকেটের নন্দনকানন।
চলতি নভেম্বরে (November) ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি (Twenty 20) এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একদিনের ম্যাচ (One day) খেলবে ভারতীয় দল। করোনার কারণে খেলা বাতিল হয় ভারতের মাঠ থেকে, এর মধ্যে কিছু ম্যাচ হলেও সেটি হয়নি কলকাতায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত যে সিরিজগুলি খেলবে, সেগুলি সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভারত এবং নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে হবে।
সেইসঙ্গে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলবে ভারত। কোনও টেস্ট ম্যাচ ইডেন পায়নি। এদিন এই খবরে সিএবি-তে খুশির হাওয়া।
বিসিসিআইয়ের সেই ঘোষণার ফলে ২০ মাস পরে ইডেনে ক্রিকেট ফিরতে চলেছে। গত বছর ১৮ মার্চ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে খেলার কথা ছিল ভারতের। কিন্তু বৃষ্টির জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: ফেডারেশনের বিরুদ্ধে মামলা মণিকার, আদালতও খতিয়ে দেখবে তাঁর অভিযোগ
ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯ সালে। সেই বছর ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট হয়েছিল ইডেনে। ২০১৯ সালের ২২-২৪ নভেম্বরের সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত। ইডেনে ভারত শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল আরও আগে। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টোয়েন্টি ২০ ম্যাচে নেমেছিল ভারতীয় দল। তারপর এই ম্যাচটি হবে।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচটি টোয়েন্টি ২০ ম্যাচের সিরিজ হবে। প্রথম ম্যাচ হবে জয়পুরে, তারপর যথাক্রমে হবে রাঁচি, কলকাতা, কানপুর ও মুম্বইতে। তারপর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের তিনটি ওয়ান ডে ম্যাচের ও তিনটি টি ২০ ম্যাচের সিরিজ হবে। ওই সিরিজ হবে ফেব্রুয়ারি মাসে।
ভারত বনাম নিউজিল্যান্ড
১) ১৭ নভেম্বর : প্রথম টি ২০, জয়পুর।
২) ১৯ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি।
৩)
২১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, কলকাতা।
৪) ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর : প্রথম টেস্ট, কানপুর।
৫) ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মুম্বই।
ভারত : ওয়েস্ট ইন্ডিজ
১) ৬ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম ওয়ান ডে ম্যাচ, আমদাবাদ।
২) ৯ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় ওয়ান ডে, জয়পুর।
৩)
১২ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় ওয়ান ডে, কলকাতা।
৪) ১৫ ফেব্রুয়ারি, ২০২২ : প্রথম টি ২০, কটক।
৫) ১৮ ফেব্রুয়ারি, ২০২২ : দ্বিতীয় টি ২০, ভাইজাগ।
৬) ২০ ফেব্রুয়ারি, ২০২২ : তৃতীয় টি ২০, ত্রিবান্দ্রম।
ভারত : শ্রীলঙ্কা
১) ২৫ ফেব্রু - ১ মার্চ, ২০২২ : প্রথম টেস্ট, বেঙ্গালুরু।
২) ৫ মার্চ - ৯ মার্চ, ২০২২ : দ্বিতীয় টেস্ট, মোহালি।
৪) ১৩ মার্চ, ২০২২ : প্রথম টি ২০, মোহালি।
৫) ১৫ মার্চ, ২০২২ : দ্বিতীয় টি ২০, ধরমশালা।
৬) ১৮ মার্চ, ২০২২ : তৃতীয় টি ২০, লক্ষ্ণৌ।
ভারত : দক্ষিণ আফ্রিকা
১) ৯ জুন, ২০২২ : প্রথম টি ২০, চেন্নাই।
২) ১২ জুন, ২০২২ : দ্বিতীয় টি ২০, বেঙ্গালুরু।
৩) ১৪ জুন, ২০২২ : তৃতীয় টি ২০, নাগপুর।
৪) ১৭ জুন, ২০২২ : চতুর্থ টি ২০, রাজকোট।
৫) ১৯ জুন, ২০২২ : পঞ্চম টি ২০, দিল্লি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'