Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিলান ডার্বি জিতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালি সেরা ইন্টার

জিতলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নের ট্রফি, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল ইন্টার মিলান। সমর্থকরাও জানতেন যে তাঁদের দল এবার চ্যাম্পিয়ন হবেই। তাঁরা দলে দলে মাঠে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন করতে।

মিলান ডার্বি জিতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ইতালি সেরা ইন্টার

ইতালি সিরি এ লিগে চ্যাম্পিয়ন ইন্টার মিলান দলের ফুটবলাররা।

শেষ আপডেট: 23 April 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: আবারও পুরনো ছন্দে ইন্টার মিলান। ইতালিয়ান সিরি এ-তে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সিরি এ লিগে চ্যাম্পিয়ন হল ইন্টার মিলান। এই নিয়ে ইতালি লিগে ২০বার সেরা হল লাউতেরো মার্টিনেজের ইন্টার মিলান। তারা খেতাব পেল পাঁচ ম্যাচ বাকি থাকতেই।

 জিতলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নের ট্রফি,  এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল ইন্টার মিলান। সমর্থকরাও জানতেন যে তাঁদের দল এবার চ্যাম্পিয়ন হবেই। তাঁরা দলে দলে মাঠে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন করতে।

ম্যাচের ১৮ মিনিটেই ফ্রান্সিসকো অ্যাসারবির গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। তবে প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আবারও গোল করে ইন্টার মিলান। ৪৯ মিনিটে এসি মিলানের জাল কাঁপান মার্কাস থ্ররাম। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইনজাঘির দল। কিন্তু ৮০ মিনিটে এসি মিলানের ফিকায়ো তোমোরি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।

অতিরিক্ত সময়ে শুরু হয় লালকার্ডের নাটকীয়তা। ৯৩ মিনিটে এসি মিলানের তোমারির এক ফাউলকে কেন্দ্র করে বাক-বিতণ্ডায় জড়ানোর জন্য রেফারি দু’দলের দুই ফুটবলারকে মাঠ থেকে বের করে দেন।

লালকার্ড দেখেন ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রাইস, আর এসি মিলানের থিও হার্নান্দেজ। এতে ১০ দলে পরিণত হয় দুই দল। এর ৪ মিনিট পর আবারও তর্ক-বিতর্ক। এবার লালকার্ড দেখেন শুধু এসি মিলানের খেলোয়াড় ডেভিড ক্যালাবরিয়া। তিনি মাঠ ছাড়লে ৯ জনের দল হয়ে যায় এসি মিলান।

চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা মার্টিনেজ বলেন, ‘‘সমর্থকরা আমাদের ওপর এতটাই ভরসা করেছিল যে সারা মাঠ ভরিয়ে দিয়েছিল, তাই এই দিনটিকে আমরা নষ্ট হতে দিতে পারি না। সতীর্থদের এটাই আমি বারবার বলছিলাম। তাঁরাও আমার কথা রেখেছে। এই জয় আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে।’’


```