Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মোহনবাগান ছেড়ে ইন্টার কাশীতে যোগ দিলেন হাবাস, চাপেই কি সরলেন স্প্যানিশ কোচ

গত মরশুমে আইএসএলের সময় দেখা গিয়েছিল তিনি শেষ কয়েকটি ম্যাচে ডাগআউটে ছিলেন না। পরে বলা হয়, হাবাস অসুস্থ, তাঁর শরীরে রক্ত কম।

মোহনবাগান ছেড়ে ইন্টার কাশীতে যোগ দিলেন হাবাস, চাপেই কি সরলেন স্প্যানিশ কোচ

আন্তোনিও লোপেজ হাবাস।

শেষ আপডেট: 25 July 2024 14:28

দ্য ওয়াল ব্যুরো: আন্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপার জায়ান্টস ছাড়ার কারণ হিসেবে বলা হয়েছিল তাঁর অসুস্থতার কথা। গত মরশুমে আইএসএলের সময় দেখা গিয়েছিল তিনি শেষ কয়েকটি ম্যাচে ডাগআউটে ছিলেন না। পরে বলা হয়, হাবাস অসুস্থ, তাঁর শরীরে রক্ত কম। তিনি বেশি চাপ নিতে পারবেন না। তারপরেও আইএসএলের লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। হাবাসের গেম রিডিং বেশ প্রশংসিত হয়েছিল।

এবার তিনি যোগ দিলেন আই লিগের ক্লাব ইন্টার কাশীতে। উত্তরপ্রদেশের এই ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে স্প্যানিশ কোচের। তিনি ঘরোয়া ফুটবলেরও উন্নতি ঘটাবেন। ইন্টার কাশীর সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তি হয়েছে। দলের ফুটবলাররা ইউরোপেও খেলতে যাবেন।

গত মরশুমেই আই লিগে প্রথম খেলে তারা চারে শেষ করেছিল। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই হিসেবেই হেভিওয়েট কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বোঝা যাচ্ছে, হাবাস মোহনবাগান ছেড়েছিলেন চাপের কাছে নতিস্বীকার করেই। কারণ কলকাতার দুই প্রধানে কোচিং করা মানে সমর্থক থেকে শুরু করে কর্তাদেরও চাপ থাকে, সেই চাপ নিতে চান না ৬৭ বছরের কোচ।

হাবাসের বদলে সবুজ মেরুনে কোচ হয়ে এসেছেন হোসে মোলিনা। তিনিও হাবাসের মতোই একটা সময় এটিকে মোহনবাগানের কোচ হয়ে আইএসএল জিতেছিলেন। মোলিনা দলের অনুশীলন শুরু করবেন ২৯ জুলাই মোহনবাগান দিবস থেকে। আর হাবাস ডুরান্ড কাপের পরেই দায়িত্ব নেবেন ইন্টার কাশীর।

আই লিগের কোচের দায়িত্ব পেয়ে প্রাক্তন মোহনবাগান কোচ বলেছেন, ‘‘উত্তরপ্রদেশ রাজ্যে প্রতিভার অভাব নেই। আর যে ক্লাব দলটি শুরুতেই চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছে, সেই দলের দায়িত্ব নিলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।’’ 


```