Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয় পেলেন সিন্ধু, হেরে অলিম্পিক্সের তৃতীয় দিনে হতাশ করলেন সানিয়া-প্রণতিরা

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের তৃতীয় দিন খুব একটা ভাল কাটল না ভারতের। মিশ্র ফলাফলেই সন্তুষ্ট থাকতে হল দেশবাসীকে। ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু সহজ জয় পেলেও জিমন্যাস্টিকের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন প্রণতি নায়েক। আবার প্রথম রাউন্ডে হেরে টেনিসের ম

জয় পেলেন সিন্ধু, হেরে অলিম্পিক্সের তৃতীয় দিনে হতাশ করলেন সানিয়া-প্রণতিরা

শেষ আপডেট: 25 July 2021 08:14

দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের তৃতীয় দিন খুব একটা ভাল কাটল না ভারতের। মিশ্র ফলাফলেই সন্তুষ্ট থাকতে হল দেশবাসীকে। ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু সহজ জয় পেলেও জিমন্যাস্টিকের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন প্রণতি নায়েক। আবার প্রথম রাউন্ডে হেরে টেনিসের মহিলা ডাবলস থেকে ছিটকে গিয়েছেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে প্রথম সেট সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না জিতে নেন ৬-০ ব্যবধানে। তখনও পর্যন্ত সানিয়াদের জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন সকলে। কিন্তু ইউক্রেনের দুই বোন লিউদমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের অদম্য লড়াইয়ের কাছে শেষ অবধি হেরেই গেলেন সানিয়া-অঙ্কিতা। ফলত মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন তাঁরা। ম্যাচের ফল ৬-০, ৬-৭, ৮-১০। অন্যদিকে, রবিবার সকালে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। সেখানে অলরাউন্ড পর্বে তাঁর স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬)। এ ছাড়াও ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি। মাত্র দু’মাসের প্রস্তুতিতে অলিম্পিক্সে খেলতে গিয়েছিলেন প্রণতি। সেখানে সাধ্যমতো লড়াই করলেন ঠিকই, কিন্তু ফাইনাল রাউন্ডে উঠতে পারলেন না। যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করলেন দ্বাদশ স্থানে।

```